‘গগণ জ্বালানো মেয়ে’
জ্যেষ্ঠ বিনোদন প্রতিবেদক || রাইজিংবিডি.কম
প্রিয়া আমান মিডিয়ায় কাজ শুরু করেছিলেন টিভি নাটকের মাধ্যমে। এরপর কাজ করেছেন সোহেল রানার সঙ্গে ‘অদৃশ্য শত্রু’ সিনেমায়। নতুন খবর হচ্ছে লেখিকা হিসেবে আত্নপ্রকাশ করতে যাচ্ছেন তিনি।
এ অভিনেত্রীর অমর একুশে গ্রন্থমেলায় একটি কাব্যগ্রন্থ প্রকাশিত হতে যাচ্ছে। ‘গগণ জ্বালানো মেয়ে’ শিরোনামের কাব্যগ্রন্থটির প্রকাশক জাগৃতি।
অভিনয়ের পাশাপাশি লেখালেখির চর্চা আগে থেকেই ছিল প্রিয়া আমানের। তিনি বলেন, ‘এবারই প্রথম আমার লেখা বই বের হচ্ছে। প্রথম কাব্যগ্রন্থ লেখার অভিজ্ঞতা হলো। বইটি মেলার প্রথম দিন থেকেই জাগৃতির স্টলে পাওয়া যাবে। আমার বিশ্বাস, পাঠক আমার প্রথম কাব্যগ্রন্থটি পছন্দ করবেন।’
প্রিয়া আমান এখন ছোট পর্দাতেই বেশি ব্যস্ত সময় পার করছেন। বিভিন্ন ধারাবাহিক ও এক ঘণ্টার নাটকে নিয়মিত অভিনয় করছেন তিনি।
ঢাকা/রাহাত সাইফুল/তারা
রাইজিংবিডি.কম