ঢাকা     মঙ্গলবার   ১০ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ভালোবাসা দিবসে হাবিবের উপহার

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:০১, ২ ফেব্রুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ভালোবাসা দিবসে হাবিবের উপহার

শ্রোতাপ্রিয় সংগীতশিল্পী হাবিব ওয়াহিদ। বর্তমানে স্টেজ শো ও জিঙ্গেলের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি। পাশাপাশি একক গানও গাইছেন এই শিল্পী।

বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে নতুন একটি গানে কণ্ঠ দিয়েছেন হাবিব। ‘হারালে কোথায়’ শিরোনামে এ গানের কথা লিখেছেন গুঞ্জন রহমান। সুর ও সংগীত করেছেন হাবিব। গানটি নিয়ে নির্মিত হয়েছে মিউজিক ভিডিও। এতে তার সঙ্গে মডেল হয়েছেন মাসিয়াত ম্যাশ।

হাবিব ওয়াহিদ বলেন, ‘অন্যরকম কথা-সুরের গান এটি। শ্রোতারা শুনলেই তা উপলদ্ধি করতে পারবেন। গানের অডিওর সঙ্গে মিলিয়ে মিউজিক ভিডিও নির্মাণ করা হয়েছে। সব মিলিয়ে কাজটি দর্শক-শ্রোতাদের ভালো লাগবে।’

এদিকে হাবিব তার ভেরিফায়েড ফেসবুক পেজে মিউজিক ভিডিওর ফার্স্ট লুক প্রকাশ করেছেন। ক্যাপশনে লিখেছেন—‘ফার্স্ট লুকটা দেখে কি মনে হচ্ছে? এই ভালোবাসার পরিণাম কি হতে পারে?’ আগামী ১৩ ফেব্রুয়ারি গানটি হাবিবের ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে।


ঢাকা/শান্ত

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়