ঢাকা     শুক্রবার   ১৫ মে ২০২৬ ||  জ্যৈষ্ঠ ১ ১৪৩৩ || ২৭ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

‘রাইজিংবিডি স্পেশাল’-এ আজকের অতিথি চিত্রনায়িকা পলি

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০২:১৮, ২৩ ফেব্রুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘রাইজিংবিডি স্পেশাল’-এ আজকের অতিথি চিত্রনায়িকা পলি

দেশের শীর্ষস্থানীয় অনলাইন নিউজ পোর্টাল রাইজিংবিডি ডটকম। জনপ্রিয় এই সংবাদমাধ্যমের নতুন আয়োজন ‘রাইজিংবিডি স্পেশাল’ শিরোনামে সাক্ষাৎকারভিত্তিক ফেসবুক লাইভ। এই অনুষ্ঠানে অংশ নিয়ে থাকেন দেশের বিভিন্ন অঙ্গনের তারকা ব্যক্তিত্বরা।

‘রাইজিংবিডি স্পেশাল’-এ আজকের পর্বে থাকছেন চিত্রনায়িকা পলি। আজ বিকেল ৫টায় সরাসরি ভক্তদের উদ্দেশ্যে কথা বলবেন তিনি। রাইজিংবিডির ফেসবুক পেজ থেকে ভিডিও সাক্ষাৎকারটি লাইভ করা হবে। সেখানে পলি তার চলচ্চিত্র ভাবনা নিয়ে কথা বলবেন।

নব্বই দশকের শেষের দিকে ঢাকাই চলচ্চিত্রে অশ্লীলতা ছড়িয়ে পড়েছিল। চিত্রনায়িকাদের বিরুদ্ধে ছিল অভিযোগের তীর। সে সময়ের চাহিদাসম্পন্ন চিত্রনায়িকাদের মধ্যে পলি অন্যতম। সময়ের ব্যস্ততম এ নায়িকা হঠাৎ করেই চলচ্চিত্র থেকে অন্তরালে চলে যান।

মোহাম্মদ হোসেন পরিচালিত ‘ফায়ার’ সিনেমার মাধ্যমে রুপালি জগতে পা রেখে ‘জানোয়ার’, ‘কঠিন পুরুষ’সহ একের পর এক সিনেমায় অভিনয় করেন পলি। চার বছরের চলচ্চিত্র ক্যারিয়ারে ১১৩টি সিনেমায় অভিনয় করেছেন তিনি। জনপ্রিয় প্রায় সব চিত্রনায়কের বিপরীতে তাকে অভিনয় করতে দেখা গেছে। পলি অভিনীত সর্বশেষ ‘এক নম্বর আসামী’ সিনেমাটি ২০১২ সালে মুক্তি পায়। রাজু চৌধুরী পরিচালিত এ সিনেমায় পলির বিপরীতে অভিনয় করেন চিত্রনায়ক রুবেল।



ঢাকা/ফিরোজ

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়