ঢাকা     রোববার   ০৮ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

শিল্পার প্রতীক্ষার অবসান

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৩৭, ২৩ ফেব্রুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
শিল্পার প্রতীক্ষার অবসান

বলিউডের অন্যতম আলোচিত দম্পতি শিল্পা শেঠি ও রাজ কুন্দ্রা। সম্প্রতি তাদের ঘরে নতুন অতিথি এসেছে।

গত ১৫ ফেব্রুয়ারি সারোগেসির মাধ্যমে কন্যা সন্তানের মা হয়েছেন শিল্পা। এক সাক্ষাৎকারে এই অভিনেত্রী জানান, দীর্ঘদিন ধরে দ্বিতীয় সন্তানের জন্য অপেক্ষা করছিলেন তারা। অবশেষে তাদের সেই প্রতীক্ষার অবসান হয়েছে।

শিল্পা শেঠি বলেন, আমরা দ্বিতীয় সন্তানের জন্য পাঁচ বছর ধরে অপেক্ষা করছিলাম। আমি নিকাম্মা সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছি। এছাড়া হাঙ্গামা-টু সিনেমার শিডিউল দেই, তখনই জানতে পারি ফেব্রুয়ারিতে আমাদের সন্তান আসছে। এরপর পুরো মাসের কাজ বাদ দিয়েছি।

শিল্পা তার মেয়ের নাম রেখেছেন সামিশা শেঠি কুন্দ্রা। তিনি জানান, সংস্কৃতে ‘সা’ অর্থ কিছু পাওয়া। অন্যদিকে ‘মিশা’ রুশ শব্দ, এর অর্থ সৃষ্টিকর্তার মতো কেউ। সমিশা শব্দের অর্থ ‘সৃষ্টিকর্তার মতো কাউকে পাওয়া’। এই অভিনেত্রী বলেন, যখন আমার বয়স ২১, তখন থেকেই নামটি ভেবে রেখেছি। সবসময়ই একটি কন্যা সন্তানের জন্য প্রার্থনা করতাম।

শিল্পা শেঠি ২০০৯ সালে ব্যবসায়ী রাজ কুন্দ্রাকে বিয়ে করেন। এরপর ২০১২ সালে তাদের প্রথম সন্তান ভিয়ান রাজ কুন্দ্রার জন্ম হয়।


ঢাকা/মারুফ

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়