ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

অ্যাকশন কন্যা মিম

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:০৯, ২৪ ফেব্রুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
অ্যাকশন কন্যা মিম

পরনে কালো রঙের আঁটসাঁট পোশাক। যা পা থেকে গলা পর্যন্ত ঢেকে রেখেছে বিদ্যা সিনহা মিমকে। একটি স্থিরচিত্রে দেখা যাচ্ছে—মাত্র কোনো দালান থেকে লাফিয়ে পড়েছেন তিনি। কিন্তু রোমান্টিক কন্যা মিম হঠাৎ এমন অ্যাকশনে মুডে কেন?

তবে কি নতুন কোনো সিনেমায় এমন চরিত্রে হাজির হচ্ছেন এই নায়িকা? নতুন লুকের ছবি মিম তার ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট করার পর থেকেই ভক্তদের মনে এ প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। অবশেষে মিম জানালেন, এটি চলচ্চিত্রের কোনো দৃশ্য নয়।

মিমের ভাষায়, ‘লাক্সের নতুন একটি বিজ্ঞাপনচিত্রে কাজ করছি। গত শনিবার বিএফডিসিতে কাজ শুরু হয়েছে। এতে আমাকে সিনেমার নায়িকারূপেই দর্শকরা দেখতে পাবেন। তবে অ্যাকশন লুকে ক্যামেরায় ধরা দিয়েছি। পুরো বিষয় এখনই জানাতে চাই না। এটি নির্দেশনা দিচ্ছেন সাবরিনা আইরিন।’

মিমের কস্টিউম ডিজাইন করেছেন নিশি। এখনো শুটিং শেষ হয়নি। নতুন বিজ্ঞাপনটি নিয়ে আশাবাদী মিমি।

অন্যদিকে রায়হান রাফি পরিচালিত ‘পরাণ’ সিনেমার কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন মিম। এর চিত্রনাট্য রচনা করেছেন শাহজাহান সৌরভ ও রায়হান রাফি। সংগীত পরিচালনা করছেন নাভেদ পারভেজ ও ইমন চৌধুরী। এটি প্রযোজনা করছে লাইভ টেকনোলজিস। খুব শিগগির সিনেমাটি মুক্তি পাবে জানা গেছে।

 

ঢাকা/শান্ত

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়