ঢাকা     মঙ্গলবার   ২৪ মার্চ ২০২৬ ||  চৈত্র ১১ ১৪৩২ || ৫ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

এক পোস্টে প্রিয়াঙ্কার আয় ২ কোটি রুপি!

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:৫৩, ২৪ ফেব্রুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
এক পোস্টে প্রিয়াঙ্কার আয় ২ কোটি রুপি!

ফটো শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে জনপ্রিয় তারকাদের একটি তালিকা প্রকাশিত হয়েছে।

এ তালিকায় ভারত থেকে শীর্ষে রয়েছেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি। দ্বিতীয় অবস্থানে রয়েছেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। প্রথম ভারতীয় অভিনেত্রী যার ইনস্টাগ্রামে ৫০ মিলিয়ন ফলোয়ার রয়েছে। অন্যদিকে বিরাট কোহলির ফলোয়ার ৫০.৪ মিলিয়ন।

ফলোয়ারের নিরিখে পেইড প্রমোশনের অর্থের পরিমাণ নির্ধারিত হয়ে থাকে। সহজ ভাষায়—যার ফলোয়ার যত বেশি, ইনস্টাগ্রামে ব্র্যান্ডের বিজ্ঞাপন করার জন্য তিনি তত বেশি অর্থ পেয়ে থাকেন। প্রিয়াঙ্কা চোপড়া ইনস্টা-প্রমোশনে প্রতি পোস্টের জন্য ১.৯৪ কোটি রুপি পেয়ে থাকেন। তবে বিরাটের ফলোয়ার বেশি হলেও তার অর্থের পরিমাণ এক্ষেত্রে কিছুটা কম। বিরাট প্রতি পোস্টের জন্য পান ১.৪০ কোটি রুপি।

২০১৯ সালের ইনস্টাগ্রাম রিচ লিস্ট তালিকায় প্রিয়াঙ্কা-বিরাটই ভারতীয় তারকা। এই তালিকার শীর্ষে রয়েছেন কাইলি জেনার। প্রতি পোস্টের জন্য তিনি পেয়ে থাকেন ৯ কোটি রুপি।

 

ঢাকা/শান্ত

 

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়