ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ফটোসাংবাদিককে দিশার দেহরক্ষীর ধাক্কা (ভিডিও)

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:১২, ২৪ ফেব্রুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ফটোসাংবাদিককে দিশার দেহরক্ষীর ধাক্কা (ভিডিও)

বলিউড অভিনেত্রী দিশা পাটানি। জিম অথবা রেস্তোরাঁর বাইরে তাকে দেখলে প্রায়ই ভিড় করেন পাপারাজ্জিরা।

গতকাল রাতে একটি অনুষ্ঠান থেকে বের হচ্ছিলেন দিশা। কিন্তু সেখানে তার ছবি তুলতে গিয়ে এক ফটোসাংবাদিকের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান এই অভিনেত্রীর দেহরক্ষী। এক পর্যায়ে ওই ফটোসাংবাদিককে ধাক্কাও দেয়।      

ইনস্টাগ্রামে এই ঘটনার একটি ভিডিও ক্লিপ প্রকাশ করেছেন অন্য একজন ফটোসাংবাদিক। ক্যাপশনে ঘটনার বর্ণনা দিয়ে তিনি লিখেছেন, আমি সমস্যায় পড়ি না এমন কোনো দিন নেই। এই কাজ মোটেও সহজ নয় এবং কোনো অন্যায় হলে রুখে দাঁড়াতে হয়। আজ আমাদের পাপারাজ্জি কুতুবের সঙ্গে দিশা পাটানির দেহরক্ষীর কথা কাটাকাটি হয়। তিনি দিশার কোনো ফ্রেম পাচ্ছিলেন না। এজন্য তাকে একটি ছবির জন্য অনুরোধ করেন। কিন্তু কোনো কারণ ছাড়াই দেহরক্ষী তাকে ধাক্কা দেয়। যদিও পরবর্তী সময়ে দিশার ম্যানেজার সবকিছুর জন্য ক্ষমা চেয়েছেন।

দিশা পাটানি অভিনীত সর্বশেষ মুক্তি পাওয়া সিনেমা মালাং। এতে আদিত্য রয় কাপুরের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেন তিনি। মুহিত সুরি পরিচালিত এই সিনেমায় আরো অভিনয় করেন অনিল কাপুর, কুণাল খেমু প্রমুখ।

সালমান খানের রাধে: ইয়োর মোস্ট ওয়ান্টেড ভাই সিনেমায় অভিনয় করছেন দিশা। এই সিনেমা পরিচালনা করছেন প্রভুদেবা। আগামী ঈদুল ফিতরে এটি মুক্তির কথা রয়েছে।

দেখুন ভিডিও

ঢাকা/মারুফ

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়