ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

‘ইন্ডিয়ান আইডল ১১’ বিজয়ী সানি হিন্দুস্তানি

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:১২, ২৪ ফেব্রুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘ইন্ডিয়ান আইডল ১১’ বিজয়ী সানি হিন্দুস্তানি

জনপ্রিয় রিয়েলিটি শো ‘ইন্ডিয়ান আইডল’। এর এগারোতম সিজনের বিজয়ী হয়েছেন পাঞ্জাবের প্রতিযোগী সানি হিন্দুস্তানি।

অডিশনের পর থেকেই গান দিয়ে দর্শক-শ্রোতাদের মন জয় করে আসছিলেন সানি। ট্রফির পাশাপাশি তিনি জিতেছেন ২৫ লাখ রুপি প্রাইজমানি। এছাড়া একটি গাড়ি ও টি-সিরিজের ব্যানারে প্লেব্যাক করার সুযোগও পেয়েছেন।

সানি হিন্দুস্তানি বলেন, বিজয়ী হওয়া তো দূরের কথা, প্রথম রাউন্ড পার হবো সেটিই ভাবিনি। অনেক পথ পাড়ি দিতে হয়েছে। তবে আমার পথচলা সবে শুরু হচ্ছে। এরকম বড় একটি প্ল্যাটফর্মে গান গাওয়ার সুযোগ পাওয়া এবং বিজয়ীর ট্রফি জেতা স্বপ্ন সত্যি হওয়ার মতো।

তিনি আরো বলেন, ইন্ডিয়ান আইডল শোয়ের বিচারকরা আমাকে মনিটরিং করেছেন ও নির্দেশনা দিয়েছেন, এজন্য তাদের ধন্যবাদ দিতে চাই। কিংবদন্তি শিল্পীদের সামনে আমাকে গান পরিবেশন ও তারকাদের সঙ্গে দেখা করার সুযোগ করে দেয়ায় সনি এন্টারটেইনমেন্টের প্রতি কৃতজ্ঞ। বিশ্বাস করতে পারছি না পুরো ইন্ডিয়ার মানুষ আমার কণ্ঠ শুনেছে এবং আমাকে ভোট করেছে।

এবারের আসরে প্রথম রানার আপ হয়েছেন লাতুরের রোহিত রাউত। অন্যদিকে পশ্চিমবঙ্গের বাকুরার মেয়ে অঙ্কনা মুখার্জি দ্বিতীয় রানার আপ হয়েছেন।

গত অক্টোবরে শুরু হয় ইন্ডিয়ান আইডলের এবারের আসর। শুরুতে এই শোয়ের বিচারকের দায়িত্ব পালন করেন নেহা কাক্কর, বিশাল দাদলানি ও অনু মালিক। পরবর্তী সময়ে অনু মালিকের পরিবর্তে হিমেশ রেশমিয়া আসেন। এই অনুষ্ঠান সঞ্চালনা করেন আদিত্য নারায়ণ। গতকাল গ্র্যান্ড ফিনালেতে উপস্থিত ছিলেন অভিনেতা আয়ুষ্মান খুরানা।

 

ঢাকা/মারুফ

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়