ঢাকা     বুধবার   ১০ জুন ২০২৬ ||  জ্যৈষ্ঠ ২৭ ১৪৩৩ || ২৪ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

সামান্থাকে নিয়ে গুঞ্জনে অদিতি যা বললেন

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:০৮, ২৪ ফেব্রুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সামান্থাকে নিয়ে গুঞ্জনে অদিতি যা বললেন

ভারতের দক্ষিণী সিনেমার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী সামান্থা আক্কিনেনি। শোনা যায়, এই অভিনেত্রীকে নিয়ে মহা সমুদ্রম সিনেমা নির্মাণের পরিকল্পনা করেন তেলেগু পরিচালক অজয় ভূপতি। কিন্তু সম্প্রতি গুঞ্জন ওঠে, সিনেমাটিতে সামান্থাকে নেয়ার পরিকল্পনা বাদ দিয়েছেন পরিচালক।

একটি সূত্রের বরাত দিয়ে ভারতীয় এক সংবাদমাধ্যমে জানায়, সামান্থার সর্বশেষ মুক্তি পাওয়া সিনেমা জানু বক্স অফিসে খুব একটা সুবিধা করতে পারেনি। এজন্য পরিচালক তাকে নিয়ে ঝুঁকি নিতে চাইছেন না। এই অভিনেত্রীর পরিবর্তে মহা সমুদ্রম সিনেমায় অভিনয় করবেন অদিতি রাও হায়দারি।

অবশেষে বিষয়টি নিয়ে মুখ খুলেছেন অদিতি। সামান্থার সমালোচনা করে যে গুঞ্জন ছড়িয়েছে তাতে এই অভিনেত্রীর পাশে দাঁড়িয়েছেন তিনি। পাশাপাশি নির্মাতাদের আনুষ্ঠানিক ঘোষণা দেয়া পর্যন্ত অপেক্ষা করার অনুরোধ জানিয়েছেন।

মাইক্রোব্লগিং সাইট টুইটারে অদিতি রাও হায়দারি লিখেছেন, আমার কাছে মনে হয়েছে এই কথাটা বলা প্রয়োজন— হিট অথবা ফ্লপ একজন অভিনয়শিল্পীর আত্মবিশ্বাস কেড়ে নিতে পারে না। দয়া করে এই ধরনের চিন্তাধারাকে প্রশ্চয় দেবেন না। দ্বিতীয়ত, পরিচালক/প্রযোজকরা যেভাবে পছন্দ করেন সেভাবেই তাদের ঘোষণা দিতে দেন। ধন্যবাদ।


ঢাকা/মারুফ/নাসিম 

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়