ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ওয়েব সিরিজে আমির?

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:১০, ২৬ ফেব্রুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ওয়েব সিরিজে আমির?

বড় পর্দার পাশাপাশি এখন ডিজিটাল প্ল্যাটফর্মের দিকে ঝুঁকছেন অভিনয়শিল্পীরা। সাইফ আলী খান, মনোজ বাজপেয়ীসহ অনেক তারকাকেই বিভিন্ন ওয়েব সিরিজে দেখা গেছে।

এবার ডিজিটাল প্ল্যাটফর্মে নাম লেখাতে যাচ্ছেন বলিউডের মিস্টার পারফেক্টশনিস্টখ্যাত তারকা অভিনেতা আমির খান। মিড ডে জানিয়েছে, আমিরের টিম একটি গল্প দাঁড় করিয়েছেন। এরপর তা একটি বড় স্ট্রিমিং প্রতিষ্ঠানকে দেখান। প্রতিষ্ঠানটি এটি নিয়ে কাজ করার আগ্রহও দেখিয়েছে। তারা অনেকদিন থেকেই আমিরের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করছিল। 

এদিকে অনেকদিন থেকেই গুঞ্জন শোনা যাচ্ছে, ‘মহাভারত’ নিয়ে একটি ওয়েবসিরিজ নির্মাণ করতে চাইছেন আমির। তবে এই ওয়েব সিরিজটি নতুন গল্প নিয়ে। একটি সূত্র বলেন, মহাভারত সিরিজের কাজও চলছে। তবে সেটি পরে নির্মাণ হবে। এটি সম্পূর্ণ নতুন সিরিজ। এখন তিনটি আইডিয়া নিয়ে কাজ চলছে।

বর্তমানে লাল সিং চাড্ডা সিনেমার শুটিং করছেন আমির। হলিউডের তারকা অভিনেতা টম হ্যাঙ্কসের ফরেস্ট গাম্প সিনেমার হিন্দি রিমেক এটি। এতে আমিরের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করছেন কারিনা কাপুর। চলতি বছর ডিসেম্বরে লাল সিং চাড্ডা মুক্তি পাবে।

 

ঢাকা/মারুফ

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়