ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

‘লবিং করে কাজ নেয়ার কথা কখনো ভাবিনি’

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০১:৫৭, ২৮ ফেব্রুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘লবিং করে কাজ নেয়ার কথা কখনো ভাবিনি’

জনপ্রিয় বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা। দাবাং সিরিজসহ বেশ কিছু জনপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন।

তার সর্বশেষ মুক্তি পাওয়া সিনেমা মিশন মঙ্গল। এই সিনেমা ২০০ কোটি রুপির উপরে আয় করেছে। তার অভিনয় ক্যারিয়ার নিয়ে সোনাক্ষী সিনহা বলেন, আমার অনেক বন্ধু অভিনয়ে ক্যারিয়ার শুরু করেছে, আবার ছেড়ে চলেও গেছে। লবিং করে কাজ নেয়ার কথা কখনো ভাবিনি। কখনো প্রযোজকদের গিয়ে বলিনি- আমাকে কাজ দেন। সবসময়ই ভালো কাজের উপর বিশ্বাস রেখেছি এবং আমার নামের পাশে সেগুলো রয়েছে। আমার নীতিগুলো মেনে চলি। কাজ নিয়েও আমি সন্তুষ্ট। আর আমার মনোযোগ সম্পূর্ণ ক্যারিয়ার নিয়ে।

সম্প্রতি বলিউড অ্যাওয়ার্ড নিয়ে বেশ সমালোচনা হচ্ছে। এই অভিনেত্রী বলেন, আমির খান ও কঙ্গনা রাণৌতের মতো অভিনয়শিল্পীদের দেখলেই প্রমাণ হয়, যারা ভালো কাজ করেন তাদের অ্যাওয়ার্ড দেয়া হয় না। যদি কারো বন্ধু হওয়ায় আমাকে অ্যাওয়ার্ড দেয়া হয়, তাহলে আমি দুঃখিত, এই অ্যাওয়ার্ড আমার প্রয়োজন নেই। দর্শকের কাছ থেকে ভালো সাড়া পেলেই আমি খুশি।

লুটেরা সিনেমার জন্য প্রসিদ্ধ একটি অ্যাওয়ার্ডে মনোনয়ন পেয়েছিলেন সোনাক্ষী। কিন্তু শেষ পর্যন্ত ট্রফি হাতে তুলতে পারেননি। এ প্রসঙ্গে তিনি বলেন, এটি খুবই অবাক করা একটি বিষয়। যখন জিজ্ঞাসা করলাম, একই নায়িকা কীভাবে পপুলার চয়েস অ্যাওয়ার্ড ও ক্রিটিকস অ্যাওয়ার্ড পায়! আমাকে বলা হলো, সেই বছর ওই নায়িকা বক্স অফিসে সফল ছিলেন। এই যুক্তি আমার পছন্দ নয়। তারপর থেকেই অ্যাওয়ার্ডের উপর বিশ্বাস হারিয়ে ফেলেছি।

 

ঢাকা/মারুফ/তারা

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়