ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

শেষটা একটু ভিন্নরকম…

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:২২, ২৮ ফেব্রুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
শেষটা একটু ভিন্নরকম…

রফিক স্বনামধন্য একটি ডেভেলপার কোম্পানির শীর্ষ প্রকৌশলী। সুন্দরী স্ত্রী ও আধুনিক সচ্ছল জীবনের সুখের প্রতিচ্ছবি দেখে স্ত্রী লীনা সহ সবাই। কিন্তু বন্ধু রবিনের সাফল্য দেখে ছাইচাপা আগুনে পুড়ে রফিক। তার চেয়ে খারাপ রেজাল্ট করেও রবিন আজ একটি রিয়েল এস্টেট কোম্পানির মালিক আর রফিক অন্যের কর্মচারী। এরইমধ্যে কোম্পানির এমডি হিসেবে দায়িত্ব নেয় চেয়ারম্যান কন্যা ফারজানা জেরিন। জেরিন রফিকের কর্মদক্ষতায় মুগ্ধতা প্রকাশ করে।

কর্মক্ষেত্রে জেরিনের আচরণে রফিক ধরে নেয় এমডি তার প্রতি দুর্বল। চোখের সামনে উপরে ওঠার সিড়ি নয়, স্বয়ংক্রিয় লিফট দেখতে পায় সে। জেরিনের সঙ্গে বিয়ে হলে নিমিষেই সে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যাবে। কিন্তু এ লিফটের সামনে বিশাল দেয়াল তার স্ত্রী লীনা। ‘কিছু পেতে হলে কিছু ত্যাগ করতে হয়’—বন্ধু রবিনের এই যুক্তিকে মুক্তির পথ মনে করে লীনাকে হত্যার সিদ্ধান্ত নেয় সে। লীনাকে হত্যার দায়িত্ব দেয় পেশাদার খুনি জ্যাকিকে। এরপর কী হয় জানতে হলে দেখতে হবে ‘শেষটা একটু ভিন্নরকম’ টেলিফিল্মটি।

এমন গল্প নিয়ে টেলিফিল্মটি নির্মাণ করেছেন সুজন বড়ুয়া। এটি রচনা করেছেন প্রভাত আহমেদ। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন— নুসরাত ইমরোজ তিশা, পূণ্য রহমান, সমাপ্তী মাসুক, জান্নাতুল নাঈম এভ্রিল, সোহেল রানা, সাজ্জাদ ভূইয়া, রাজা হাসান প্রমুখ। টুংটাং এন্টারটেইনমেন্ট প্রযোজিত টেলিফিল্মটি আজ শুক্রবার রাত সাড়ে ৮টায় বেসরকারি টেলিভিশন মাছরাঙায় প্রচার হবে এটি।

 

ঢাকা/শান্ত

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়