ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

এপ্রিলে রিচা-আলীর বিয়ে

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:১৬, ২৮ ফেব্রুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
এপ্রিলে রিচা-আলীর বিয়ে

বেশ কিছুদিন থেকে গুঞ্জন উড়ছিল। এবার আনুষ্ঠানিক ঘোষণা দিলেন অভিনেত্রী রিচা চাড্ডা ও অভিনেতা আলী ফজল। আগামী এপ্রিলে বিয়ে করছেন এই তারকা জুটি।

তাদের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, বর্তমানে শুধু রেজিস্ট্রেশনের তারিখ নেয়া হয়েছে। এই তারিখের তিন মাসের মধ্যে যে কোনো দিন বিয়ে করা যাবে। এই জুটি এপ্রিলের শেষ সপ্তাহে আনুষ্ঠানিকভাবে রেজিস্ট্রেশন করতে চাইছেন, এরপর অন্যান্য অনুষ্ঠানের পরিকল্পনা করছেন। তাদের ঘনিষ্ঠজনরা সবাই অনেক খুশি।

জানা যায়, মালদ্বীপে ছুটি কাটাতে গিয়ে রিচাকে বিয়ের প্রস্তাব দেন আলী। এরপর গত ১৫ ফেব্রুয়ারি আদালতে বিয়ের রেজিস্ট্রেশনের জন্য আবেদন করেন। বর্তমানে শুটিংয়ের কাজে ব্যস্ত তারা। তবে আগামী ৩১ মার্চের মধ্যেই সব গুছিয়ে ফেলার পরিকল্পনা রয়েছে তাদের।

রিচা-ফজলের প্রেমের সম্পর্ক শুরু ফুকরি সিনেমার সেটে। যদিও তাদের সম্পর্কের কথা প্রথম প্রকাশ পায় ২০১৭ সালে। এরপর থেকে প্রায়ই একসঙ্গে দেখা যায় তাদের।

 

ঢাকা/মারুফ

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়