ঢাকা     মঙ্গলবার   ২৪ মার্চ ২০২৬ ||  চৈত্র ১১ ১৪৩২ || ৫ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

‘তারা আমার মধ্যে শ্রীদেবীকে খোঁজেন’

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:০১, ৫ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘তারা আমার মধ্যে শ্রীদেবীকে খোঁজেন’

প্রয়াত অভিনেত্রী শ্রীদেবী। তাকে বলা হয়ে থাকে ভারতের প্রথম নারী ‘সুপারস্টার’।

মায়ের পথ ধরে চলচ্চিত্র জগতে নাম লেখিয়েছেন শ্রীদেবীর বড় মেয়ে জানভি কাপুর। ২০১৮ সালে ধড়ক সিনেমার মাধ্যমে তার বলিউডে অভিষেক হয়। কিন্তু রুপালি জগতে পা রাখার পর থেকেই শ্রীদেবীর সঙ্গে তার অভিনয়ের তুলনা শুরু হয়েছে।

এ প্রসঙ্গে এক সাক্ষাৎকারে জানভি বলেন, আমার মতে সবার বোঝা উচিত, আমি ও মা সম্পূর্ণ ভিন্ন মানুষ। ধড়ক সিনেমা দেখার পর এক শ্রেণির দর্শক তা বুঝতে পেরেছেন। কিন্তু অনেকেই পার্থক্য ধরতে পারেননি। তারা আমার মধ্যে শ্রীদেবীকে খোঁজেন। সম্ভবত, ভবিষ্যতে যখন আরো কাজ করব তারা বুঝতে পারবেন— আমার অভিনয়ের ধরন ভিন্ন এবং সিনেমা পছন্দের বিষয়টিও আলাদা।

মায়ের কোনো সিনেমার রিমেকে অভিনয় করতে চান কিনা জানতে চাইলে এই অভিনেত্রী বলেন, আমার মনে হয় না কেউ তার ম্যাজিক পর্দায় আবার দেখাতে পারবে। যখন কোনো কিছু এত সুন্দরভাবে হয়েছে, সেটি নতুন করে তৈরির প্রয়োজন রয়েছে বলে আমি মনে করি না।

বর্তমানে গুঞ্জন সাক্সেনা: দ্য কার্গিল গার্ল সিনেমার কাজ নিয়ে ব্যস্ত জানভি। এছাড়া কার্তিক আরিয়ানের সঙ্গে দোস্তানা-টু, রাজকুমার রাওয়ের বিপরীতে রুহি আফজানা সিনেমায় তাকে দেখা যাবে।


ঢাকা/মারুফ

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়