ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

তৌসিফ-সাবিলার ফিফটি!

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:১৫, ৬ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
তৌসিফ-সাবিলার ফিফটি!

ছোট পর্দার ব্যস্ততম অভিনয়শিল্পী তৌসিফ মাহবুব ও সাবিলা নূর। অনেক নাটক-টেলিফিল্মে জুটি বেঁধে অভিনয় করেছেন তারা। এবার ‘ফিফটি’ নামে একক নাটকে অভিনয় করলেন তৌসিফ-সাবিলা। এটি রচনা ও পরিচালনা করেছেন মেহেদী হাসান হৃদয়।

নাটকের গল্প প্রসঙ্গে নির্মাতা জানান, তৌসিফ রোজ সাবিলাকে ফলো করে। বাসার সামনে, রিক্সায় কিংবা মার্কেটে। কিন্তু কেন সাবিলার পেছনে এভাবে পড়ে আছে সে? তৌসিফ কি সাবিলাকে ভালোবাসে? নাকি অন্য কোনো কারণ রয়েছে? এ প্রশ্নের উত্তর জানতে নাটকটি দেখার আহ্বান জানিয়েছেন এই নির্মাতা।

এছাড়াও নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফরহাদ বাবু, আদর ভূঁইয়া, রফিকুল ইসলাম প্রমুখ। ফয়সাল আহমেদ সাদ্দাম প্রযোজিত নাটকটি আজ ঢালিউড মোশনের ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে।

দেখুন:

 

ঢাকা/শান্ত

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়