ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ভাইয়ের সঙ্গে সারার বিকিনি পরা ছবি!

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:২৪, ৬ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ভাইয়ের সঙ্গে সারার বিকিনি পরা ছবি!

বলিউডে এ সময়ের আলোচিত অভিনেত্রীদের একজন সারা আলী খান। ভাইয়ের সঙ্গে বিকিনি পরা একটি ছবি পোস্ট করে নেট দুনিয়ার বিদ্রূপের শিকার হচ্ছেন তিনি।

গতকাল ছিল সারার ভাই ইব্রাহিম আলী খানের জন্মদিন। বিশেষ এই দিনে শুভেচ্ছা জানাতে ইনস্টাগ্রামে ভাইয়ের সঙ্গে ছবি পোস্ট করেন সাইফ-কন্যা সারা। ছবিতে তাকে বিকিনি পরা অবস্থায় দেখা যায়। ক্যাপশনে এই অভিনেত্রী লিখেছেন: ‘শুভ জন্মদিন ভাই, তুমি যতটুকু জানো তার চেয়ে বেশি ভালোবাসি। আজ আরো বেশি মনে পড়ছে। তোমার সঙ্গে থাকতে পারলে আরো ভালো লাগত।’

তবে বিকিনি পরা সারার ছবি ঠিকভাবে নেয়নি নেটিজেনরা। তারা এই অভিনেত্রীর পোশাক নিয়ে বিভিন্ন নেতিবাচক মন্তব্য ও বিদ্রূপ করছেন। কেউ কেউ প্রশ্ন তুলেছেন— ভাইয়ের সঙ্গে তিনি কেন এমন ছবি পোস্ট করলেন। একজন লিখেছেন, ‘তার ভাই মোটেও স্বস্তিবোধ করছে না। হাতের দিকে তাকালেই তা বোঝা যাচ্ছে। এটা ঠিক হয়নি সারা, তোমার কাছ থেকে এমনটা আশা করিনি।’

ইনস্টাগ্রামে পোস্ট করা সারার ছবি

তবে অনেকে সারার পক্ষেও কথা বলেছেন। ছবির নিচে একজন মন্তব্য করেছেন, ‘তাদের নজরে কোনো সমস্যা নেই, আপনাদের মতো হীন মানসিকতার মানুষদের নজরেই যত সমস্যা।’

সারার সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘লাভ আজ কাল’। ইমতিয়াজ আলী পরিচালিত এই সিনেমায় তার বিপরীতে অভিনয় করেন কার্তিক আরিয়ান। বক্স অফিসে আশারূপ সাফল্য পায়নি সিনেমাটি।


ঢাকা/মারুফ

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়