ঢাকা     বুধবার   ২৫ মার্চ ২০২৬ ||  চৈত্র ১২ ১৪৩২ || ৫ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

‘কেন হৃতিক-শাহরুখদের সঙ্গে রোমান্স করতে পারব না?’

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:০৭, ৬ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘কেন হৃতিক-শাহরুখদের সঙ্গে রোমান্স করতে পারব না?’

ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী নীনা গুপ্তা। বাধাই হো, শুভ মঙ্গল জ্যাদা সাবধান, পাঙ্গা সিনেমায় অভিনয় করে বেশ প্রশংসা কুড়িয়েছেন।

৬০ বছর বয়সি নীনা বেশ স্পষ্টবাদী। সম্প্রতি এক সাক্ষাৎকারে বলিউডের লিঙ্গ বৈষম্য নিয়ে কথা বলেছেন তিনি। বলিউডে সুপারস্টার অভিনেতারা তাদের চেয়ে ২০-২৫ বছর কম বয়সি নায়িকাদের সঙ্গে রোমান্স করেন। কিন্তু অভিনেত্রীদের বেলায় তেমন দেখা যায় না।

এ প্রসঙ্গে নীনা গুপ্তা বলেন, ‘আমার খুব ইচ্ছে এরকম দিন খুব জলদি আসুক, আর আমি হৃতিক রোশানের বিপরীতে অভিনয় করব। কেন হৃতিক-শাহরুখদের সঙ্গে রোমান্স করতে পারব না? তারা তো ঠিকই তাদের চেয়ে ২০-২৫ বছর কম বয়সি নায়িকাদের সঙ্গে অভিনয় করছে। আমি রণবীর কাপুরের কথা বলছি না। এতটা বোকা নই। যদিও, রণবীরের সঙ্গে রোমান্স করতেও বাধা নেই (হাসি)। কিন্তু আমাদের দেশে এই সময় আসতে অনেক দেরি।’

ব্যক্তিগত জীবনে সাবেক ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেটার ভিভ রিচার্ডসের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন নীনা। তাদের সম্পর্ক বিয়ে পর্যন্ত না গড়ালেও ভিভের সন্তানের জন্ম দেন এই অভিনেত্রী। অন্যদিকে ভিভ ছিলেন বিবাহিত। পরবর্তী সময়ে নীনা-ভিভের সম্পর্ক ভেঙে গেলে মেয়ে মাসাবাকে ‘সিঙ্গেল মাদার’ হিসেবে বড় করেন নীনা।

সম্প্রতি এ বিষয়ে আক্ষেপ করে তিনি বলেন, ‘বিয়ের আগে সন্তানধারণ না করলেই পারতাম। প্রত্যেক সন্তানের বাবা-মা দুজনকেই প্রয়োজন।’ এছাড়া বিবাহিত পুরুষের সঙ্গে সম্পর্কে না জড়ানোর পরামর্শ দেন এই অভিনেত্রী।


ঢাকা/মারুফ/নাসিম 

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়