ঢাকা     মঙ্গলবার   ২৪ মার্চ ২০২৬ ||  চৈত্র ১১ ১৪৩২ || ৫ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

করোনা-ঝুঁকিতে নিতিনের বিয়ে!

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০২:১২, ৯ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
করোনা-ঝুঁকিতে নিতিনের বিয়ে!

দক্ষিণী সিনেমার দর্শকপ্রিয় অভিনেতা নিতিন। প্রেমিকার সঙ্গে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন এই তারকা। গত ১৫ ফেব্রুয়ারি ভারতের হায়দরাবাদে শালিনি-নিতিন বাগদান সারেন। এ সময় দুই পরিবারের ঘনিষ্ঠজনেরা উপস্থিত ছিলেন।

আগামী ১৬ এপ্রিল দুবাইতে নিতিনের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। এরই মধ্যে নিতিনের বাবা-মা দুবাইতে বিলাসবহুল একটি হোটেল রিজার্ভ করে রেখেছেন। বেশ ঘটা করে বিয়ের আয়োজন চলছে। হিন্দু রীতিতে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা হবে বলেও জানা গেছে।

এদিকে ভারতীয় একটি সংবাদমাধ্যম প্রকাশিত প্রতিবেদনে জানিয়েছে, নিতিন-শালিনির বিয়ের আয়োজন চললেও করোনা ভাইরাস আতঙ্কে রয়েছে তাদের পরিবার। তারা এখন বিয়ের লোকেশন পরিবর্তন করার কথা ভাবছে।  

সংবাদমাধ্যমটি আরো জানিয়েছে, নিতিন-শালিনির বিয়ে পূর্ব নির্ধারিত তারিখেই অনুষ্ঠিত হবে। কিন্তু ভেন্যু পরিবর্তন করে তারা এখন হায়দরাবাদে অনুষ্ঠান পরিকল্পনার কথা ভাবছে। কারণ করোনাভাইরাস আতঙ্কে মানুষ এখন জনাকীর্ণ স্থানে যেতে চাচ্ছে না। আর হাঁপানি রোগী ও বয়স্করা এ রোগের ঝুঁকিতে রয়েছেন। 

শালিনি যুক্তরাজ্যের একটি বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ সম্পন্ন করেছেন। শালিনি-নিতিন পরস্পরকে চার বছর ধরে চেনেন। দীর্ঘ দিন প্রেম করার পর বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন এই প্রেমিক যুগল।

নিতিন অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘ভীষ্ম’। এতে তার বিপরীতে অভিনয় করেছেন রাশমিকা মান্দানা। ভেঙ্কি কুড়ুমুলা পরিচালিত এ সিনেমা গত ২১ ফেব্রুয়ারি মুক্তি পায়। এছাড়া ‘নিতিন-২৮’ এবং ‘রং দে’ নামে দুটি সিনেমার কাজ নিতিনের হাতে রয়েছে।

 

ঢাকা/শান্ত/তারা

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়