ঢাকা     মঙ্গলবার   ১০ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

‘ঘরে থাকি ভালো থাকি’র অতিথি আঁচল

প্রকাশিত: ০৫:৪৩, ১ মে ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘ঘরে থাকি ভালো থাকি’র অতিথি আঁচল

করোনাভাইরাস থেকে দূরে থাকতে সামাজিক দূরত্ব বজায় রাখার বিকল্প নেই। এ কারণে বিশেষজ্ঞরা সবাইকে ঘরে থাকার পরামর্শ দিচ্ছেন।

কিন্তু দীর্ঘ দিন ধরে ঘরে থাকায় সবার মধ্যে এক ধরনের একঘেয়েমি কাজ করছে। এই একঘেয়েমি দূর করতে ওয়ালটন আয়োজন করেছে আড্ডার অনুষ্ঠান ‘ঘরে থাকি ভালো থাকি’।

ফেসবুক লাইভের মাধ্যমে এ আড্ডায় প্রতিদিন দেশের জনপ্রিয় তারকারা অংশ নিচ্ছেন। এতে নিজেদের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন তারা। এবারের পর্বে অতিথি হয়ে আসছেন চিত্রনায়িকা আঁচল আঁখি।

অনুষ্ঠানটি উপস্থাপনা করছেন জনপ্রিয় চিত্রনায়ক আমিন খান ও কমেডিয়ান আবু হেনা রনি। আজ রাত ১০টায় ওয়ালটনের ফেসবুক পেজ থেকে এটি লাইভ প্রচার করা হবে বলে জানিয়েছেন আমিন খান।

এই অনুষ্ঠানের প্রতি পর্বে দর্শকদের জন্য থাকছে কুইজ। দর্শক কমেন্টসের মধ্য থেকে সঠিক উত্তরদাতার জন্য থাকছে ওয়ালটনের পক্ষ থেকে পুরস্কার। প্রত্যেকদিন তিনটি করে পুরস্কার দেওয়া হয়।

 

ঢাকা/রাহাত সাইফুল/ফিরোজ

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়