ঢাকা     বুধবার   ১১ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

২ বছর পর বিজ্ঞাপনে মিম মানতাসা

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:০০, ৪ মে ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
২ বছর পর বিজ্ঞাপনে মিম মানতাসা

২০১৮ সালে লাক্স সুপারস্টার নির্বাচিত হন মিম মানতাসা। ওই বছরই প্রথম একটি বহুজাতিক কোম্পানির পণ্যের বিজ্ঞাপনে মডেল হয়েছিলেন। এরপর আর বিজ্ঞাপনে দেখা যায়নি তাকে। দুই বছর পর আবারো বিজ্ঞাপনচিত্রে কাজ করতে যাচ্ছেন তিনি। এটি নির্মাণ করবেন আদনান আল রাজীব।

শোবিজ অঙ্গনের অন্য তারকাদের মতো ঘরবন্দি সময় কাটছে মিম মানতাসার। করোনার তাণ্ডবে আটকে গেছে তার এ কাজ। লকডাউন দেওয়ার আগেই এর প্রাথমিক প্রস্তুতি সম্পন্ন করা হলেও শুটিংয়ের আগেই সব কাজ বন্ধ হয়ে যায়। তাই অপেক্ষায় আছেন এই বিজ্ঞাপন সংশ্লিষ্টরা।

মিম মানতাসা বলেন—‘বড় ক্যানভাসের কাজ না পাওয়ার কারণে দীর্ঘ দিন বিজ্ঞাপনে কাজ করা হয়নি। কাজটি ভালো লাগায় সম্মত হয়েছি। লকডাউন শেষ হলেই এর শুটিং শুরু করবেন বলে আমাকে জানিয়েছেন নির্মাতা।’

করোনার এই সংকটকালে নিম্ন আয়ের মানুষেরা অধিক বিপাকে পড়েছেন। অন্যদের মতো মিমও তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করে যাচ্ছেন। এরই মধ্যে নগরীর মোহাম্মদপুর এলাকায় ত্রাণ কার্যক্রম পরিচালনা করেছেন তিনি। রোজার মধ্যে আবারো ত্রাণ কার্যক্রম পরিচালনা করবেন এই অভিনেত্রী।

 

ঢাকা/শান্ত

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়