ঢাকা     রোববার   ০৮ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

করোনা মোকাবিলায় ৫ কোটি রুপি দিলেন উর্বশী

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:০৪, ১২ মে ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
করোনা মোকাবিলায় ৫ কোটি রুপি দিলেন উর্বশী

করোনাভাইরাস মোকাবিলায় ৫ কোটি রুপি অনুদান দিলেন ভারতীয় মডেল-অভিনেত্রী উর্বশী রাউটেলা।

কয়েকদিন আগে ভার্চুয়াল ড্যান্স শেখানোর ঘোষণা দিয়েছিলেন উর্বশী। এরপর জুমবা, তাবাতা ও ল্যাটিন ড্যান্স শেখান তিনি। টিকটকে এই ড্যান্স ক্লাসের মাধ্যমে তার অ্যাকাউন্টে ১৮ মিলিয়ন মানুষ যুক্ত হন। আর এ থেকে ৫ কোটি রুপি আয় করেন এই অভিনেত্রী। এর পুরোটাই তিনি করোনা মোকাবিলায় দান করার সিদ্ধান্ত নেন। 

উর্বশী রাউটেলা বলেন, ‘সবাই যা করেছেন এজন্য তাদের কাছে আমি কৃতজ্ঞ। শুধু অভিনয়শিল্পী, রাজনীতিবিদ, মিউজিশিয়ান অথবা খেলোয়াড় নয়, সাধারণ মানুষও এগিয়ে এসেছেন। কারণ আমাদের সবাইকে সংঘবদ্ধ হতে হবে। সবার সহযোগিতা প্রয়োজন। কোনো দানই ছোট নয়। আর সবাই মিলে আমরা এই পরিস্থিতি মোকাবিলা করতে পারব।’

এই অভিনেত্রী আরো বলেন, ‘ক্রাই, ইউনিসেফ এবং স্বদেশ ফাউন্ডেশন কোভিড-১৯ কবলিত মানুষ, চিকিৎসক, স্বেচ্ছাসেবক, নিম্ন আয়ের গৃহহীন মানুষ এবং আমাদের বিনোদন জগতের সহকর্মীদের সহযোগিতায় অসাধারণ কাজ করছে।’

 

ঢাকা/মারুফ

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়