ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ক্যানসারের কাছে হার মানলেন ‘পিকে’ অভিনেতা

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:০৯, ১৩ মে ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
ক্যানসারের কাছে হার মানলেন ‘পিকে’ অভিনেতা

ক্যানসারের কাছে হার মেনে না ফেরার দেশে ‘পিকে’ সিনেমাখ্যাত অভিনেতা সাই গুন্দেওয়ার। তার বয়স হয়েছিল ৪২।

দীর্ঘদিন ধরে ব্রেন ক্যানসারে ভুগছিলেন তিনি। গত বছর চিকিৎসার জন্য লস অ্যাঞ্জেলেসে যান। এরপর রোববার (১০ মে) সেখানেই তার মৃত্যু হয়।

মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখ মাইক্রোব্লগিং সাইট টুইটারে এই অভিনেতার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন।

২০১০ সালে ‘এমটিভি স্প্লিটসভিলা’ রিয়েলিটি শোয়ের মাধ্যমে আলোচনায় আসেন সেই গুন্দেওয়ার। পরের বছর আমেরিকান রিয়েরিটি শো ‘সারভাইভর’র ভারতীয় সংস্করনে অংশ নেন। এছাড়া রক অন (২০০৮), সালমান খান অভিনীত যুবরাজ, সাইফ আলী খান অভিনীত বাজার (২০১৮) সিনেমায় অভিনয় করেছেন। আমির খান অভিনীত পিকে সিনেমায় টিকিট বিক্রেতার ভূমিকায় অভিনয় করেন। এছাড়া বেশ কিছু বিজ্ঞাপনেও কাজ করেছেন তিনি।

 

ঢাকা/মারুফ

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়