ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

এবারের ঈদেও গাইবেন ড. মাহফুজুর রহমান

প্রকাশিত: ০৯:১১, ১৫ মে ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
এবারের ঈদেও গাইবেন ড. মাহফুজুর রহমান

ড. মাহফুজুর রহমান

গত কয়েক বছর ধরে ঈদে ড. মাহফুজুর রহমানের গান শোনা যায়। তার গান মানেই শ্রোতাদের বাড়তি আগ্রহ। আর টিনএজেরা মুখিয়ে থাকেন তার গান নিয়ে ট্রল করার জন্য। করোনা মহামারিতেও থেমে নেই এই শিল্পী। এবারের ঈদেও গান শোনাবেন তিনি।

বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন বাংলায় তার একক গানের অনুষ্ঠান দেখা যাবে। মৌলিক কিছু গান দিয়ে সাজানো হয়েছে এবারের অনুষ্ঠানটি। বিষয়টি রাইজিংবিডিকে নিশ্চিত করেন চ্যানেল কর্তৃপক্ষ।

এরই মধ্যে গানের রেকর্ডিং সম্পন্ন হয়েছে। এবারের অনুষ্ঠানের শিরোনাম ‘হিমেল হাওয়া ছুঁয়ে যায় আমায়’। ঈদের পরদিন রাত সাড়ে ১০টায় এটিএন বাংলায় প্রচার হবে এটি।

করোনার প্রভাবে ঘরবন্দি কাটবে এবারের ঈদুল ফিতর। একঘেয়েমির এই সময়ে ড. মাহফুজুর রহমানের গানের অনুষ্ঠান ভিন্ন মাত্রার আনন্দ যোগ করবে বলে প্রত্যাশা চ্যানেল কর্তৃপক্ষের।

২০১৬ সালের ঈদুল আজহায় গায়ক হিসেবে হাজির হয়ে সারাদেশে হইচই ফেলে দেন মাহফুজুর রহমান। হাট, ঘাট, মাঠ, সর্বত্রই তাকে নিয়ে চলে আলোচনা। তার বেসুরো গায়কি নিয়ে অনেক সমালোচনা ও বিতর্ক চললেও দমে যাননি, বরং নিয়মিত গান করে যাচ্ছেন তিনি।

 

 

ঢাকা/রাহাত সাইফুল/শান্ত

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়