ঢাকা     শনিবার   ০৯ মে ২০২৬ ||  বৈশাখ ২৬ ১৪৩৩ || ২১ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

নিজের চরিত্রে শুভকে চান মাশরাফি

প্রকাশিত: ০৫:১৭, ২৯ মে ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
নিজের চরিত্রে শুভকে চান মাশরাফি

মাশরাফি বিন মর্তুজা, আরিফিন শুভ

তারকাদের জীবনী নিয়ে চলচ্চিত্র নির্মাণ করা নতুন কিছু নয়। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার রয়েছে বর্ণাঢ্য জীবন।

যদি তাকে নিয়ে চলচ্চিত্র নির্মিত হয় তবে নিজের চরিত্রের জন্য কাকে পছন্দ করবেন এই সফল অধিনায়ক? গত ২৭ মে রাতে ‘নট আউট নোমান’ ফেসবুক পেজে লাইভে এসে উপস্থাপকের এমন প্রশ্নের জবাবে মাশরাফি জানান, শুভকে তার পছন্দ।

মাশরাফি বলেন, ‘আমার জীবনী নিয়ে সিনেমা নির্মিত হলে সেই সিনেমায় আরিফিন শুভকে দেখতে চাই। ছেলেটি বেশ ভালোই দেখতে। আর অভিনয়ও বেশ ভালো করে।’

নিজের বায়োপিক নিয়ে আলোচনা করলেও তা নির্মাণের কোনো পরিকল্পনা নেই বলেও জানিয়েছেন মাশরাফি।

 

ঢাকা/রাহাত সাইফুল/শান্ত

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়