ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কাইলির বিলিয়নিয়ার খেতাব কেড়ে নিল ফোর্বস

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:১৭, ৩০ মে ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
কাইলির বিলিয়নিয়ার খেতাব কেড়ে নিল ফোর্বস

কাইলি জেনার

মার্কিন টেলিভিশন ব্যক্তিত্ব, মডেল, উদ্যোক্তা কাইলি জেনার। গত বছর তাকে বিশ্বের সর্বকনিষ্ঠ ‘বিলিয়নিয়ার’ এর খেতাব দিয়েছিল প্রভাবশালী ম্যাগাজিন ফোর্বস।

তবে তাকে দেওয়া বিলিয়নিয়ার এবার কেড়ে নিয়েছে ম্যাগাজিনটি। ফোর্বস তাদের সম্প্রতি প্রকাশিত সেলিব্রিটি বিলিয়নিয়ার তালিকা থেকে বাদ দিয়েছে কাইলির নাম।

এ প্রসঙ্গে ম্যাগাজিনটি তাদের ব্যাখ্যয় বলেছে, কাইলি প্রকৃত অর্থে বিলিয়নিয়ার নন। কাইলিকে তার কসমেটিক ব্যবসার ব্র্যান্ড ভ্যালু বাড়িয়ে দেখানোর অভিযোগে অভিযুক্ত করেছে ম্যাগাজিনটি।

এদিকে কাইলি তার একটি টুইটে ফোর্বসের্ এই অভিযোগ প্রত্যাখান করেছেন। তিনি বলেন, আমি কখনো এ ধরনের খেতাব চাইনি বা এ সংক্রান্ত মিথ্যা বলার চেষ্টা করিনি। আমার এখন কত টাকা আছে তা নির্ধারণ করার চেয়ে আরো গুরুত্বপূর্ণ অন্তত ১০০টি কাজ আমার হাতে রয়েছে।’

 

ঢাকা/ফিরোজ

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়