ঢাকা     মঙ্গলবার   ১০ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

অর্জুন কন্যা করোনায় আক্রান্ত

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:২৪, ২০ জুলাই ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
অর্জুন কন্যা করোনায় আক্রান্ত

বাবার সঙ্গে ঐশ্বরিয়া অর্জুন

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী ঐশ্বরিয়া অর্জুন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। ঐশ্বরিয়া নিজেই ইনস্টাগ্রামে এক পোস্টে এ তথ্য জানিয়েছেন।

এতে তিনি লিখেন—‘সম্প্রতি কোভিড-১৯ পরীক্ষা করিয়েছি, রেজাল্ট পজিটিভ এসেছে। চিকিৎসকদের পরামর্শ মতো বাসায় কোয়ারেন্টাইনে রয়েছি। সবাই নিরাপদে থাকুন। মাস্ক পরুন, নিজের যত্ন নিন। খুব শিগগির আমার পরবর্তী আপডেট সবাইকে জানাবো।’

ঐশ্বরিয়ার আরেক পরিচয় তিনি ভারতের দক্ষিণী সিনেমার বরেণ্য অভিনেতা অর্জুন সরাজের কন্যা।

২০১৩ সালে তামিল ভাষার ‘পাতাথু ইয়ানাই’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক ঘটে ঐশ্বরিয়ার। ২০১৮ সালে ‘প্রেমা বারাহা’ সিনেমার মাধ্যমে কন্নড় ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রাখেন এই অভিনেত্রী। অভিনয় ক্যারিয়ারে মাত্র তিনটি সিনেমায় অভিনয় করেছেন তিনি।

 

ঢাকা/শান্ত

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়