ঢাকা     সোমবার   ০৯ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

আত্মঘাতী বোমায় তিন পুলিশ কর্মকর্তা নিহত

হাকিম মাহি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:১৫, ২৮ আগস্ট ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
আত্মঘাতী বোমায় তিন পুলিশ কর্মকর্তা নিহত

আন্তর্জাতিক ডেস্ক : গাজায় দফায় দফায় আত্মঘাতী বোমা হামলায় তিন ফিলিস্তিনি পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন।

নিরাপত্তা সূত্রগুলো বিবিসিকে জানিয়েছে, মঙ্গলবার পুলিশ চেক পোস্টের কাছে ইসলামিক স্টেটের (আইএস) সদস্যরা এই হামলা চালায়।

মঙ্গলবারে যারা আত্মঘাতী হামলা করেছে, তাদের একজনকে আগেই আটক করা হয়েছিলো। এই ঘটনার পর গাজায় জরুরি অবস্থা জারি করা হয়।

সম্প্রতি গাজা নিয়ন্ত্রণকারী ফিলিস্তিনি রাজনৈতিক গোষ্ঠী হামাস আইএসের সঙ্গে সম্পর্ক আছে এমন জঙ্গিদের বিরুদ্ধে অভিযান চালিয়েছিল। এর সূত্র ধরেই এ আত্মঘাতী হামলা চালানো হয় বলে মনে করা হয়।

প্রথম আত্মঘাতী হামলায় দু’জন পুলিশ নিহত এবং একজন ফিলিস্তিনি আহত হয়। পুলিশের চেক পোস্টের কাছে একটি মোটর সাইকেল থেকে এই হামলা চালানো হয়।

দ্বিতীয় বিস্ফোরণ একঘণ্টা পর অন্য একটি পুলিশ চেক পোস্টের কাছে ঘটে। সেখানে এক পুলিশ কর্মকর্তা নিহত এবং কয়েকজন পথচারী আহত হন।

এর আগে হামাসের উপর ইসলামিক স্টেটের (আইএস) এত বড় হামলা বিরল। 

উল্লেখ্য, ২০০৭ সালে গৃহযুদ্ধের মাধ্যমে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের কাছ থেকে হামাস গাজা নিয়ন্ত্রণের দায়িত্ব নেয়।

 

রাইজিংবিডি/ঢাকা/২৮ আগস্ট ২০১৯/হাকিম মাহি

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়