ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সেনা প্রত্যাহারে তালেবানের সঙ্গে চুক্তির কাছাকাছি যুক্তরাষ্ট্র

শাহেদ হোসেন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৪৪, ২৮ আগস্ট ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সেনা প্রত্যাহারে তালেবানের সঙ্গে চুক্তির কাছাকাছি যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারে ওয়াশিংটনের সঙ্গে একটি চু্ক্তি স্বাক্ষরের খুব কাছে চলে এসেছে তালেবান। এর বিনিময়ে আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠনগুলো যাতে আফগানিস্তানকে তাদের স্বর্গ বানাতে না পারে সেই প্রতিশ্রুতি দিতে হবে তালেবানকে। বুধবার তালেবানের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

১৮ বছর ধরে চলা যুদ্ধ অবসানে কাতারের রাজধানী দোহাতে গত বছর থেকে মার্কিন কর্মকর্তাদের সঙ্গে তালেবানদের বৈঠক চলে আসছে। সর্বশেষ গত সপ্তাহে দুই পক্ষের মধ্যে বৈঠক হয়েছে।

দোহায় তালেবানের রাজনৈতিক কার্যালয়ের এক মুখপাত্র বলেছেন, ‘শিগগিরই আমাদের মুসলমান স্বাধীনতাকামী দেশ শুভ সংবাদ পাবে বলে আমরা আশা করি।’

দোহায় তালেবানের সঙ্গে বৈঠকে সংশ্লিষ্ট মার্কিন কর্মকর্তাদের বক্তব্য তাৎক্ষনিকভাবে পাওয়া যায় নি।

তালেবানের সঙ্গে আলোচনার বিষয়টি জানেন এমন দুটি সূত্র জানিয়েছে, চুক্তির বিষয়ে আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানিকে অবহিত করতে কাবুলে যুক্তরাষ্ট্রের বিশেষ প্রতিনিধি জামাল খলিলজাদ সাক্ষাৎ করবেন।

কাবুলের এক জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তা জানিয়েছেন, মার্কিন সেনা প্রত্যাহারে ১৪ থেকে ২৪ মাসের একটি সময় নির্ধারণের ব্যাপারে একমত হয়েছেন যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা।


রাইজিংবিডি/ঢাকা/২৮ আগস্ট ২০১৯/শাহেদ

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়