ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সাগর পথে ইতালিতে ৭৮ জন সিরীয় ও বাংলাদেশি

শাহেদ হোসেন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৪৯, ২৯ আগস্ট ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সাগর পথে ইতালিতে ৭৮ জন সিরীয় ও বাংলাদেশি

আন্তর্জাতিক ডেস্ক : অবৈধভাবে সাগর পথে ইতালিতে পৌঁছেছে সিরিয়া ও বাংলাদেশের ৭৮ জন অভিবাসন প্রত্যাশী। বৃহস্পতিবার তারা সিসিলির ল্যাম্পেদুসা বন্দরে পৌঁছেছে বলে ইতালির সংবাদমাধ্যম লা গেজেটা ডি মেজ্জোজিওরনো জানিয়েছে।

এসব অভিবাসন প্রত্যাশীর মধ্যে কতজন সিরীয় ও কতজন বাংলাদেশি তা নির্দিষ্ট করে জানানো হয় নি। এছাড়া তাদের কিভাবে উদ্ধার করা হয়েছে তাও জানানো হয় নি।

অভিবাসন প্রত্যাশীরা জানিয়েছেন, গত সোমবার তারা লিবিয়া উপকূল থেকে রওনা হয়েছিল। ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গোপনে তারা ইতালি উপকূলে প্রবেশ করেছিল।

অভিবাসন প্রত্যাশীদেরকে ল্যাম্পেদুসার জনপ্রিয় পর্যটন এলাকা কন্ট্রাদা ইমব্রিয়াকোলাতে নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছে লা গেজেটা ডি মেজ্জোজিওরনো।


রাইজিংবিডি/ঢাকা/২৯ আগস্ট ২০১৯/শাহেদ

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়