ঢাকা     বৃহস্পতিবার   ১২ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

২৫ মিনিট লিফটে আটকা পোপ

শাহেদ হোসেন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:০৬, ১ সেপ্টেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
২৫ মিনিট লিফটে আটকা পোপ

আন্তর্জাতিক ডেস্ক : ভক্তদের উদ্দেশে সাপ্তাহিক ধর্মীয় ভাষণ দিতে রোববার ভ্যাটিকানের সেন্ট পিটার্স স্কয়ারে নির্ধারিত সময় থেকে ১০ মিনিট দেরি করে এসেছিলেন পোপ ফ্রান্সিস। ভক্তদের কাছে এসে পরে পোপ জানালেন, তিনি ২৫ মিনিট লিফটে আটকা ছিলেন। শেষ পর্যন্ত অগ্নিনির্বাপন বাহিনীর কর্মীরা এসে তাকে উদ্ধার করেছে।

ভক্তদের উদ্দেশে দেওয়া ভাষণের প্রথমেই সহাস্যে পোপ বলেন, ‘আপনাদের কাছে আমার ক্ষমা চাইতে হচ্ছে।’

পরে তিনি তার ১০ মিনিট দেরি করার ব্যাখ্যা দিয়ে জানান, ভ্যাটিকানে বৈদ্যুতিক সমস্যা দেখা দিয়েছিল। ওই সময় লিফটে থাকায় তিনি সেখানে আটকা পড়েছিলেন। পরে ভ্যাটিকানের অগ্নিনির্বাপন কর্মকর্তারা তাকে উদ্ধার করেন।

উদ্ধারকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে পোপ বলেন, ‘এক রাশ প্রশংসা অগ্নিনির্বাপকদের প্রতি।’

 

রাইজিংবিডি/ঢাকা/১ সেপ্টেম্বর ২০১৯/শাহেদ

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়