ঢাকা     সোমবার   ০৯ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

হোয়াইট হাউজই ট্রাম্পের ফোনালাপ গোপন করতে চেয়েছিল

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৩৯, ২৬ সেপ্টেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
হোয়াইট হাউজই ট্রাম্পের ফোনালাপ গোপন করতে চেয়েছিল

ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কির সঙ্গে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফোনালাপের বিস্তারিত তথ্য গোপন গোয়েন্দা তথ্যের মতো ‘তালাবদ্ধ’ করে রাখতে চেয়েছিলো হোয়াইট হাউজ।  গোপন তথ্যফাঁসকারি একটি সূত্র এ তথ্য জানিয়েছে।

সম্প্রতি মার্কিন সংবাদমাধ্যমগুলো জানায়, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২৫ জুলাইয়ের একটি ফোনকলে সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন ও তার ছেলে হান্টারের বিরুদ্ধে তদন্তের জন্য ইউক্রেনের প্রেসিডেন্টকে বারবার অনুরোধ করেছেন।  তার অনুরোধ রক্ষা না করলে ইউক্রেনকে মার্কিন সামরিক সহায়তা বন্ধ করে দেওয়া হবে বলেও হুমকি দিয়েছিলেন ট্রাম্প। সিনেটের ডেমোক্রেট দলের সদস্যদের তদন্তের ঘোষণা দেওয়ার পর বুধবার ওই কথোপকথনের মেমো প্রকাশ করেছে হোয়াইট হাউজ। এতে দেখা গেছে, ট্রাম্প তার ব্যক্তিগত আইনজীবী রুডি গিউলিয়ানি এবং মার্কিন অ্যাটর্নি জেনারেল উইলিয়াম বারের সঙ্গে সমন্বয় করে তদন্তকাজ করার জন্যও বলেছিলেন ইউক্রেনের প্রেসিডেন্টকে।

সূত্রটি জানিয়েছে, প্রেসিডেন্টের ফোনালাপের রেকর্ড সাধারণত যে কম্পিউটার ব্যবস্থায় সংরক্ষণ করা হয় ট্রাম্প ও জেলেনস্কির আলাপচারিতার রেকর্ড সেখানে রাখা হয়নি। বরঞ্চ এটি ‘স্পর্শকাতর গোপন প্রকৃতির তথ্য’ ট্যাগ দিয়ে ভিন্ন একটি ব্যবস্থায় রাখা হয়েছিল।

ওই তথ্য ফাঁসকারী জানান, তারা বিভিন্ন সূত্র থেকে জানতে পেরেছেন ফোন কলের সম্পূর্ণ তথ্য ‘তালাবদ্ধ’ করতে হোয়াইট হাউজের জ্যেষ্ঠ কর্মকর্তারা হস্তক্ষেপ করেছিলেন। তালাবদ্ধ ওই ব্যবস্থাটি হচ্ছে একটি সম্পূর্ণ পৃথক কম্পিউটার ব্যবস্থা যেখানে গোপন শব্দ কোডে গোয়েন্দা তথ্য সংরক্ষিত হয়।

তিনি বলেন, ‘হোয়াইট হাউজের কর্মকর্তাদের কাছ থেকে আমার পাওয়া তথ্য অনুযায়ী, অভ্যন্তরীণভাবে কিছু কর্মকর্তা উদ্বেগ প্রকাশ করে জানিয়েছিলেন এটি গোপন শব্দভিত্তিক তথ্য সংরক্ষণ ব্যবস্থার অপব্যবহার এবং এটি গোয়েন্দা প্রকল্প পরিচালকের দায়িত্বের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।’ 

ওই সময় ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা বলেছিলেন, এই প্রশাসনের আওতায় প্রেসিডেন্টের কথাবার্তা রেকর্ড শব্দভিত্তিক গোপন তথ্য সংরক্ষণ ব্যবস্থায় রাখা এটাই প্রথম নয়। জাতীয় নিরাপত্তার স্পর্শকাতর তথ্যের চেয়ে  রাজনৈতিক স্পর্শকাতর তথ্য এর আগেও এভাবে সংরক্ষণ করা হয়েছে।’


ঢাকা/শাহেদ

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়