ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

চীনে বাস-ট্রাকের সংঘর্ষে ৩৬ জন নিহত

নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:৫৩, ২৯ সেপ্টেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
চীনে বাস-ট্রাকের সংঘর্ষে ৩৬ জন নিহত

ছবিসূত্র : সিএনএ

চীনের পূর্বাঞ্চলে একটি বাস ও ট্রাকের মধ্যে ভয়াবহ সংঘর্ষে অন্তত ৩৬ জন নিহত হয়েছে। এছাড়া এতে আহত হয়েছেন আরো ৩৬ জন। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

রোববার দেশটির কর্তৃপক্ষ জানায়, স্থানীয় সময় শনিবার সকালে ওই দুর্ঘটনাটি ঘটে। চলন্ত অবস্থায় হঠাৎ যাত্রীবোঝাই বাসটির বাম পাশের সামনের চাকাটি পাংচার হয়ে একটি ট্রাকের সংঘর্ষ হলে এই হতাহতের ঘটনা ঘটে।

সংবাদ মাধ্যম ইজিং এর খবরে বলা হয়েছে, পূর্বাঞ্চলীয় জিয়াংসু প্রদেশের একটি সড়কে শনিবার সকালে ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার সময় বাসটিতে ৬৯ জন যাত্রী ছিল। ট্রাকে ছিল তিনজন। দুর্ঘটনায় আহত ৩৬ জনের মধ্যে নয়জনের অবস্থা আশঙ্কাজনক।

তারা আরো জানান, ২৬ জন সামান্য আঘাত পেয়েছেন। একজনকে প্রাথমিক চিকিৎসার পর হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হয়েছে।

দুর্ঘটনার কারণে চেংচুন-শেনজেন সড়কে প্রায় আট ঘণ্টা সব ধরনের যান চলাচল বন্ধ ছিলো। পরে উদ্ধারকাজ শেষে ওই সড়ক খুলে দেয়া হয়।

ট্রাফিক আইন ভালোভাবে মেনে না চলায় চীনে ৯০% সড়ক দুর্ঘটনা  ঘটে। ২০১৫ সালে দেশটির বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় ৫৮ হাজার মানুষ নিহত হন।

 

ঢাকা/জেনিস

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়