ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

৩৯ মৃতদেহ স্থানান্তর করছে পুলিশ

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:৪৩, ২৫ অক্টোবর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
৩৯ মৃতদেহ স্থানান্তর করছে পুলিশ

যুক্তরাজ্যের এসেক্সে একটি লরির  শীতাতাপ নিয়ন্ত্রিত ট্রেইলারে পাওয়া ৩৯টি মৃতদেহ স্থানান্তর শুরু হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে এ স্থানান্তর প্রক্রিয়া শুরু হয় বলে বিবিসি জানিয়েছে।

৩৯ জনের মধ্যে ১১ জন চীনা নাগরিক বলে ধারণা করা হচ্ছে। টিলবারি বন্দর থেকে তাদের মৃতদেহ ব্রুমফিল্ড হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
বৃহস্পতিবার প্রাথমিকভাবে জানানো হয়েছিল, ৩৯ জনই চীনা নাগরিক হতে পারে বলে পুলিশ ধারণা করছে। পরে তাদের পরিচয় নিশ্চিত হওয়ার জন্য টিলবারিতে চীনা দূতাবাস থেকে কর্মকর্তা পাঠানো হয়।

পুলিশ মৃতদেহ উদ্ধারের ঘটনায় আটক লরি চালক মো রবিনসনকে জিজ্ঞাসাবাদ করছে। সে নর্দার্ন আয়ারল্যান্ডের আরমাগ কাউন্টির পোর্টাডাউনের বাসিন্দা।

নর্দান আয়ারল্যান্ডের কর্মকর্তারা সেখানকার দুটি বাড়িতে অভিযান চালিয়েছেন এবং যে ‘সংগঠিত অপরাধী গোষ্ঠী এতে অংশ নিয়েছে’ তাকে চিহ্নিত করতে কাজ করছে ন্যাশনাল ক্রাইম এজেন্সি।

ট্রেইলারটি বেলজিয়ামের জিব্রুগ বন্দর থেকে স্থানীয় সময় বুধবার রাতে টেমস নদীর পারফ্লিট নদীবন্দরে আসে। রাত ১টা ৩০ মিনিটের দিকে অ্যাম্বুলেন্স কর্মীরা গ্রেইস শহরের ওয়াটারগ্লেইড শিল্প পার্ক এলাকায় ট্রেইলারটির ভিতরে ৩৯ মৃতদেহ দেখতে পান। এদের মধ্যে ৩১ জন পুরুষ ও আটজন নারী।

রবিনসনের পরিবারের সদস্যরা যেখানে বাস করেন সেই কাউন্টি আরমাগের লরেলভেল গ্রামের কাউন্সিলর পল বেরি জানান, বিষয়টি জানতে পেরে রবিনসনের পরিবার ‘প্রচন্ড আঘাত’ পেয়েছে।

কাউন্সিলর জানান, তিনি রবিসনের বাবার সঙ্গে যোগাযোগ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছেলের গ্রেপ্তারের খবর পেয়েছেন তিনি।

দ্য বেলজিয়ান ফেডারেল পাবলিক প্রসিকিউটরের দপ্তরের এক মুখপাত্র জানিয়েছেন, কনটেইনারটি জিব্রুগ এলাকায় স্থানীয় সময় মঙ্গলবার দুপুর ২টা ২৯ মিনিটে এসেছিল এবং পরের দিন বিকেলে এলাকা ত্যাগ করে। ট্রেইলারের ভেতরে ওই লোকগুলোকে কখন রাখা হয়েছিল কিংবা এটা বেলজিয়ামে ঘটেছিল কিনা তা এখনো স্পষ্ট নয়।

 

ঢাকা/শাহেদ

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়