ঢাকা     রোববার   ০৮ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

৯ বছরের শিশু উপড়ে নিলো কুমিরের চোখ!

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:৫৮, ৩০ অক্টোবর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
৯ বছরের শিশু উপড়ে নিলো কুমিরের চোখ!

বন্ধুকে বাঁচাতে জিম্বাবুয়ের ৯ বছরের এক শিশু কুমিরের সঙ্গে পুরোদস্তুর কুস্তি লড়েছে। শুধু তাই নয়, কুমিরের পিঠে চড়ে এর চোখও উপড়ে ফেলেছে ওই স্কুলছাত্রী।

সম্প্রতি লাটোয়া মুওয়ানি ও তার বান্ধবী রেবেকা মুনকোমবিউ সিনডেরেলা গ্রামে অন্যদের সঙ্গে সাঁতার কাটছিল। এসময় একটি কুমির লাটোয়ার পায়ে কামড় দিয়ে তাকে টেনে নিয়ে যাচ্ছিল। আতঙ্কিত বান্ধবীর চিৎকার শুনে কুমিরের ওপর ঝাঁপিয়ে পড়ে রেবেকা।

রেবেকার ভাষ্য, ‘যেসব শিশু সাঁতার কাটছিল, আমি ছিলাম তাদের মধ্যে বড়। তাই আমি তাকে সাহায্যের তাড়া অনুভব করলাম।’

স্থানীয় সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, বান্ধবীকে বাঁচাতে রেবেকা কুমিরের সঙ্গে কুস্তি শুরু করে দেয়। এক পর্যায়ে সে কুমিরের একটি চোখে উপড়ে ফেলে। আহত কুমিরটি শেষ পর্যন্ত লাটোয়াকে ছেড়ে দিয়ে দ্রুত পালিয়ে যায়।

রেবেকা বলে, ‘লাটোয়াকে কুমিরটা ছেড়ে দিলে আমি ওর সঙ্গে সাঁতার কেটে তীরে এসে উঠি। কুমিরটা আর আমাদের আক্রমণ করেনি।’

রেবেকা আহত হয়নি, তবে তার বান্ধবীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে চিকিৎসার জন্য।

ওই হাসপাতালেরই এক নার্স জানিয়েছেন, লাটোয়ার শরীরে হালকা আঘাত রয়েছে।

 

ঢাকা/শাহেদ

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়