ঢাকা     বুধবার   ১১ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

২ অন্ধ শিক্ষকের বিরুদ্ধে অন্ধ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:২৮, ৭ নভেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
২ অন্ধ শিক্ষকের বিরুদ্ধে অন্ধ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

প্রায় দুই মাস ধরে এক অন্ধ কিশোরীকে ধর্ষণ করেছে দুই অন্ধ শিক্ষক। ভারতের গুজরাট রাজ্যের মন্দিরের শহর হিসেবে পরিচিত আমবাজিতে একটি বেসরকারি ট্রাস্ট পরিচালিত স্কুলে এ ঘটনা ঘটেছে বলে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে।

অভিযুক্ত দুই শিক্ষক হচ্ছেন, চমন ঠাকুর (৬২) ও জয়ন্ত ঠাকুর (৩০)।

গত মাসে ওই কিশোরী দিওয়ালির ছুটিতে তার গ্রামের বাড়িতে যাওয়ার পর বিষয়টি তার খালাকে খুলে বলে। এরপরই এ ব্যাপারে থানায় অভিযোগ দায়ের করা হয়।

অভিযোগে বলা হয়েছে, গ্রামে অষ্টম শ্রেণি পর্যন্ত পড়ার পর ওই কিশোরী গত জুলাইয়ে গান শেখার জন্য আমবাজির স্কুলটিতে ভর্তি হয়। ওই স্কুলে বিশেষভাবে সক্ষমদের ভোকেশনাল ট্রেনিং ও কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়। স্কুলেরই হোস্টেলে থাকত ওই কিশোরী।দুই মাস আগে গান শেখানোর কক্ষে জয়ন্ত ঠাকুর প্রথম তাকে ধর্ষণ করে। এর তিন দিন পর চমন ঠাকুর একই কক্ষে তাকে ধর্ষণ করে। দুই শিক্ষকের কাছে একাধিকবার যৌন নিগ্রহের শিকার হয় সে। স্কুলের তিন শিক্ষকের কাছে এ বিষয়ে অভিযোগ করার পর দুজনের কাছ থেকে রেহাই পায় সে।

আমবাজির পুলিশ পরিদর্শক জেবি আগ্রাওয়াত বলেছেন, ‘আমরা ঘটনার বিস্তারিত তদন্ত করছি। পলাতক দুই শিক্ষকের খোঁজে অভিযান চলছে।’


ঢাকা/শাহেদ

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়