ঢাকা     শনিবার   ০৯ মে ২০২৬ ||  বৈশাখ ২৬ ১৪৩৩ || ২২ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

‘মৃতের শেষ নাচ’

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:১৩, ১৯ নভেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘মৃতের শেষ নাচ’

লাল ব্যাকগ্রাউন্ডে তিনটি দেহ দুলছে, যেন এরা নৃত্য করছে। প্যারিসের কেন্দ্রস্থলে মঙ্গলবার ইয়েমেনের এক চিত্রশিল্পীর আঁকা এই ছবিটি পথচারীদের রীতিমতো বিমূঢ় করে দিয়েছে। ইয়েমেনের বিরুদ্ধে লড়াইরত সৌদি নেতৃত্বাধীন জোটের কাছে ফ্রান্সের অস্ত্র বিক্রির প্রতিবাদে এই ছবিটি এঁকেছেন তিনি।

‘লাস্ট ড্যান্স অব দ্য ডেড’(মৃতের শেষ নৃত্য) শিরোনামের তিন মিটার উচ্চতার ম্যুরালটি এঁকেছেন মুরাদ সুবে। ২০১৪ সালে ইয়েমেন সরকারের অবৈধ গ্রেপ্তারের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টির উদ্দেশ্যে ছবি আঁকা শুরু করেছিলেন তিনি।

১৮ মাস আগে ইয়েমেন থেকে পালিয়ে ফ্রান্সে আশ্রয় নেন মুরাদ।

তিনি বলেন, ‘যুদ্ধে যারা নিহত হয়েছে তাদের সত্যিকারের গল্প থেকে অনুপ্রাণিত হয়ে এটি করা হয়েছে। যুদ্ধ কীভাবে মানুষকে প্রভাবিত করছে আমি সেটা বোঝাতে চেষ্টা করছি।’

সৌদি আরবের কাছে বিশ্বের অন্যতম বৃহৎ অস্ত্র রপ্তানিকারক দেশ হচ্ছে ফ্রান্স। গত বছর সৌদির কাছে দেশটির অস্ত্র বিক্রির হার ৫০ শতাংশ বেড়েছে।

২০১৬ সালে জাতিসংঘের হিসেবে,২০১৫ সাল থেকে শুরু হওয়া ইয়েমেনের গৃহযুদ্ধে অন্তত ১০ হাজার লোক নিহত হয়েছে। এছাড়া বাস্তুচ্যুত হয়েছে ১০ লাখেরও বেশি মানুষ।

দ্য আর্মড কনফ্লিক্ট লোকেশন অ্যান্ড ইভেন্ট ডাটা প্রজেক্টের দেওয়া তথ্য অনুযায়ী,২০১৫ সাল থেকে গত অক্টোবর পর্যন্ত সংঘাতে নিহত হয়েছে প্রায় এক লাখ ইয়েমেনি।


ঢাকা/শাহেদ

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়