ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

প্রস্রাবের কারণে সিনেমা হল বন্ধ

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫৩, ১ ডিসেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
প্রস্রাবের কারণে সিনেমা হল বন্ধ

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে মানব মূত্রকে ‘অত্যন্ত সংক্রামক বর্জ্য’ ভেবে আতঙ্কে সিনেমা হল বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ।  স্থানীয় সময় শুক্রবার বিকেলে নর্থ বেন্ড সিনেমা হলে এ ঘটনা ঘটেছে।

বিবিসি জানিয়েছে, ভুলবশত ‘অত্যন্ত সংক্রামক মানব বর্জ্য’ লেখা একটি প্যাকেট নর্থ বেন্ড সিনেমা হলে পাঠানো হয়। এতে রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পড়ে সিনেমা হলে। সিনেমা হল খালি করার পাশাপাশি এর আশেপাশের সড়কও বন্ধ করে দেওয়া হয়। সতর্কতা হিসেবে সিনেমা হলের ম্যানেজারকে পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়। খবর পেয়ে ইস্টসাইড অগ্নিনির্বাপন বিভাগ থেকে পাঁচজনকে ঘটনাস্থলে পাঠানো হয়।

এক ঘন্টা পর প্যাকেটে থাকা কাঁচের পাত্রগুলোতে মানব মূত্র রয়েছে বলে জানা যায়। ৮০ কিলোমিটার দূরে তাসোমা এলাকার একটি ক্লিনিকে পরীক্ষার জন্য এগুলো পাঠানো হয়েছিল।

শনিবার সিনেমা হল কর্তৃপক্ষ এক বিবৃতিতে বলেছে, ‘সব ঠিক আছে। কোনো বিপদ নেই। শনিবার থেকে আমরা খোলা থাকছি’।


ঢাকা/শাহেদ

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়