ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

‘লাখ লাখ মুসলমান ভারত ছেড়ে পালাবে’

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৪৯, ১৭ ডিসেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘লাখ লাখ মুসলমান ভারত ছেড়ে পালাবে’

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, কাশ্মীরে কারফিউ ও ভারতের নতুন নাগরিকত্ব আইনের কারণে লাখ লাখ মুসলমান দেশটি ছেড়ে পালাবে। এর ফলে যে শরণার্থী সংকট দেখা দিবে তা অন্য সমস্যাগুলিকে খাটো করে ফেলবে।

মঙ্গলবার জেনেভায় শরণার্থীদের নিয়ে বৈশ্বিক ফোরামে এ  কথা বলেছেন তিনি।

ইমরান বলেন, ‘আমরা ভীত যে কেবল শরণার্থী সংকটই সৃষ্টি হবে না, বরং এটি দুই পারমাণবিক শক্তিধর দেশকে অন্য সংকটে নিয়ে ফেলবে’।

পাক-প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের দেশ আর শরণার্থীকে আশ্রয় দিতে সক্ষম নয়’। এ বিষয়ে বিশ্বকে এই মুহূর্তে পদক্ষেপ নেওয়ার আহ্বানও জানান তিনি।


ঢাকা/শাহেদ

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়