ঢাকা     রোববার   ০৮ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ঘোড়ায় চড়ে তলোয়ার হাতে বিয়ে করতে গেলেন দুই বোন!

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৪৭, ২৫ জানুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ঘোড়ায় চড়ে তলোয়ার হাতে বিয়ে করতে গেলেন দুই বোন!

দুই বোনের বিয়ে একই সঙ্গে। নিজেদের বিয়েতে পুরুষদের মতোই ঘোড়ায় চড়ে তলোয়ার বাগিয়ে বিয়ে করতে গেলেন দুই বোন।

গত ২২ জানুয়ারি এমনই এক চিত্র ছিল ভারতের মধ্যপ্রদেশ রাজ্যে খান্দোয়া এলাকার দুই বোন সাক্ষী ও সৃষ্টির বিয়েতে।

দু’জনই নববধূ সেজে ঘোড়ায় চেপে বিয়ে করতে গেলেন বরের বাড়ি।

সামাজিক যোগাযোগমাধ্যমে ইতোমধ্যে সেই ছবি ভাইরাল হয়েছে।

ছবিতে দেখা গেছে, দুই বোনের মাথাতেই ছিল পাগড়ি। চোখে সানগ্লাস। হাতে তলোয়ার। একজনের পরনে ছিল নীল শাড়ি, অন্যজনের গোলাপি। দু’জনেই কনেযাত্রী নিয়ে বিয়ে করতে যাচ্ছেন যার যার বরের বাড়ি।

হাতে তলোয়ার নিয়ে ঘোড়ায় চেপে বিয়ে করতে যাওয়ার রীতি রয়েছে রাজপুত সম্প্রদায়ের মধ্যে। ওই সম্প্রদায়ের মধ্যে এ দৃশ্য নতুন নয়। কিন্তু কনেদের এমন ভূমিকা বিরলই!

সাক্ষী এবং সৃষ্টি জানিয়েছেন, লিঙ্গ বৈষম্যের বিরুদ্ধে বার্তা দিতেই এই কাজ করেছেন তারা।

তাদের বাবা অবশ্য জানিয়েছেন, পতিদার সম্প্রদায়ের মধ্যে এই রীতি আগে ছিল। বরের বাড়ি বিয়ে করতে যেতেন কনে। আর এই রীতি ফের নতুন করে ফিরিয়ে এনে ইতিবাচক বার্তা দিতে চেয়েছেন তারা।

সূত্রঃ আজকাল


ঢাকা/জেনিস

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়