ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বিরাট আকৃতির মশার সন্ধান স্পেনে

নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৩৪, ২৯ জানুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বিরাট আকৃতির মশার সন্ধান স্পেনে

স্পেনে বিরাট এক মশার সন্ধান মিলেছে। সোশ্যাল মিডিয়ায় এই মশার ছবি এখন ভাইরাল।

জানা যায়, স্পেনের করডোবা শহরের বাসিন্দা ইজাকুইল লোবো, টুইটারে মশার ছবিটি পোস্ট করেন। তিনি জানান, এই মশাটি জানালা দিয়ে তাদের বাড়িতে ঢুকে পড়ে। তার মা স্প্রে করে মশাটি মেরে ফেলেন। এই বড় মশার পাশে একটি ছোট মশার ছবি পোস্ট করেছেন লোবো।

তিনি টুইটারে ছবিটি পোস্ট করে জানতে চেয়েছেন, এমন আকারের মশা আগে কেউ দেখেছেন কিনা। কেউ কেউ আবার মশাটির ছবি দেখে একে ভিনগ্রহী বলে মন্তব্য করেছেন।

লোবোর এই পোস্ট প্রায় এক লাখ ৪০ হাজার লাইক পেয়েছে। সেই সঙ্গে রিটুইট হয়েছে ২৩ হাজারের বেশি বার।

সূত্র: আনন্দবাজার


ঢাকা/সাইফ/ নাসিম

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়