ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

করোনায় বৈশ্বিক অর্থনীতিতে কোনো প্রভাব পড়বে না : ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:০৮, ২৬ ফেব্রুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
করোনায় বৈশ্বিক অর্থনীতিতে কোনো প্রভাব পড়বে না : ট্রাম্প

করোনাভাইরাসের সমস্যা স্বল্পমেয়াদি। বৈশ্বিক অর্থনীতির ওপর এর কোনো প্রভাব পড়বে না। এছাড়া এ সমস্যা কেটে যাওয়ার পথে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

মঙ্গলবার ভারতে সফররত ডোনাল্ড ট্রাম্প নয়াদিল্লীতে এক গোলটেবিল বৈঠকে একথা বলেন বলে সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে।

শিগগিরই এই প্রাণঘাতী ভাইরাসের সংক্রমণ থেকে বিশ্ব মু্ক্তি পাবে বলে আশা প্রকাশ করে তিনি বলেন, ‘করোনাভাইরাসের সমস্যা স্বল্পমেয়াদি। বৈশ্বিক অর্থনীতির ওপর এর কোনো প্রভাব পড়বে না। আমার মনে হয় এই সমস্যা কেটে যাওয়ার পথে।’

গত ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহানে করোনার অস্তিত্ব ধরা পড়ে। এখন পর্যন্ত ৩৫টির বেশি দেশে ছড়িয়ে পড়েছে এই ভাইরাসের সংক্রমণ।

সর্বশেষ খবর অনুযায়ী, ৭০ হাজারের বেশি মানুষ এই প্রাণঘাতী ভাইরাসে আক্রান্ত হয়েছে। আর মৃত্যু হয়েছে দুই হাজার ৭শ'র বেশি মানুষের। করোনায় যুক্তরাষ্ট্র আক্রান্ত হয়েছেন ৫৩ জন।



ঢাকা/জেনিস

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়