বিয়ার কোম্পানিতে বন্দুক হামলা, নিহত ৬
যুক্তরাষ্ট্রের একটি বিয়ার কোম্পানিতে বন্দুক হামলায় ছয়জন নিহত হয়েছেন।
বুধবার স্থানীয় সময় বিকেলে উইসকোনসিন রাজ্যের মিলওয়াকি শহরের মোলসোন কুর্স বিয়ার কোম্পানিতে এ ঘটনা ঘটে।
হামলার পর হামলাকারী আত্মহত্যা করেছেন বলে স্থানীয় কর্তৃপক্ষের পক্ষ থেকে বলা হয়েছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, হামলাকারী ৫১ বছর বয়সী। তবে কেন এই হামলা চালানো হয়েছে সেটি এখনো নিশ্চিত করা যায়নি।
হামলার বিষয়ে মার্কিন পুলিশ কর্মকর্তা আলফোনসো মোরালেস বলেন, নিহত পাঁচজন ওই বিয়ার কোম্পানির কর্মী। এদিকে হামলার পরপরই পুলিশ ওই এলাকা পুরোপুরি ঘিরে ফেলে। ঘটনার সময় ওই এলাকার সব স্কুল ও বাণিজ্যিক কার্যক্রম বন্ধ করে দেয়া হয়।
তবে এই হামলার বিষয়ে এখনো আনুষ্ঠানিক ভাবে কিছু বলেনি মোলসোন কুর্স বিয়ার কোম্পানি।
ঢাকা/জেনিস
রাইজিংবিডি.কম
দলের সমর্থন ও সমন্বয় ছাড়া সরকার সফল হতে পারবে না: প্রধানমন্ত্রী