ঢাকা     রোববার   ০৮ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

করোনাভাইরাসের প্রভাবে চীনের বাতাস বিশুদ্ধ হচ্ছে!

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:১৪, ১ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
করোনাভাইরাসের প্রভাবে চীনের বাতাস বিশুদ্ধ হচ্ছে!

করোনাভাইরাসের কারণে অনেক মানুষ অবরুদ্ধ হয়ে পড়ায় চীনের পরিবেশে বিশেষ পরিবর্তন দেখা দিয়েছে।

দেশটিতে পরিবেশ দূষণ অনেক কমেছে বলে মার্কিন মহাকাশ সংস্থা নাসার পক্ষ থেকে দাবি করা হয়েছে।

বলা হয়েছে, করোনাভাইরাসের কারণে কলকারখানা বন্ধ এবং যানবাহন কম চলায় চীনে নাইট্রোজেন ডাইঅক্সাইড হ্রাস পেয়েছে। আর এ কারণে চীনের বায়ু আগের চেয়ে অনেক বিশুদ্ধ।

মহাকাশ সংস্থা নাসা গত বছরের এই সময়ের একটি এবং বর্তমান সময়ের একটি স্যাটেলাইট ছবি প্রকাশ করেছে। সেখানে দেখা গেছে, চীনে বায়ু দূষণের বড় পার্থক্য।

এই নিয়ে মহাকাশ সংস্থা নাসার গবেষক ফেই লিউ'র বলেন, এই প্রথম আমি একটি নির্দিষ্ট ঘটনাকে কেন্দ্র করে একটি বিস্তৃত জায়গায় এমন নাটকীয় পরিবর্তন দেখলাম।

গত ডিসেম্বরে চীনের উহান শহরে করোনাভাইরাসের আবির্ভাব ঘটে। এই ভাইরাসে চীনে প্রায় ৮০ হাজার মানুষ আক্রান্ত হয়েছেন। প্রতিনিয়ত এই ভাইরাসে বাড়ছে আক্রান্তের সংখ্যা।


ঢাকা/জেনিস

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়