ঢাকা     রোববার   ০৮ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

করোনা কেড়ে নিল খামেনির উপদেষ্টার প্রাণ

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:১৫, ২ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
করোনা কেড়ে নিল খামেনির উপদেষ্টার প্রাণ

করোনা ভাইরাস কেড়ে নিয়েছে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আল খামেনির ঘনিষ্ট উপদেষ্টা মোহাম্মদ মিরমোহাম্মদির প্রাণ।

৭১ বছর বয়সী ওই উপদেষ্টা তেহরানের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার মারা যান। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের বরাতে এ খবর জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ‌্যমগুলো।

সবশেষ তথ‌্যানুযায়ী, কোভিড-১৯ রোগে ইরানে আক্রান্তের সংখ‌্যা নয়শ ৭৮ জনে দাঁড়িয়েছে। আর মৃত‌্যু হয়েছে ৫৪ জনের। তবে পুরো মধ‌্যপ্রাচ‌্যে এখন পর্যন্ত এক হাজার একশ ৫০ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

যদিও ইরানে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়া নিয়ে প্রকাশিত সংবাদে বিভিন্ন সময়ে ‘বিভ্রান্তিকর’ তথ‌্য ছড়ানো হয়েছে। গত শুক্রবার বিবিসি ইরানে করোনা ভাইরাসে দুইশ ১০ জন মারা যাওয়ার সংবাদ প্রকাশ করেছে। যা পরে সংশ্লিষ্টরা অস্বীকার করেন।

প্রাণঘাতী করোনা ভাইরাসে বিশ্বব‌্যাপী এরইমধ‌্যে তিন হাজারের বেশি মানুষের মৃত‌্যু হয়েছে। যার মধ‌্যে চীনেই দুই হাজার নয়শর বেশি।  আক্রান্তের সংখ‌্যা ৮৮ হাজার ছাড়িয়েছে।  চীনের বাইরে ভাইরাসটি আরও অন্তত ৬৫টির বেশি বিস্তার লাভ করেছে।  সবশেষ এ তালিকায় যুক্ত হয়েছে পর্তুগাল।  আর যুক্তরাষ্ট্রের ১০টি অঙ্গরাজ‌্যে ভাইরাসটিতে আক্রান্ত হওয়ার তথ‌্য জানানো হয়েছে।


ঢাকা/জনি

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়