ঢাকা     সোমবার   ০৯ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বাড়ি থেকে কর্মীদের কাজ করতে বললো টুইটার

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:২৮, ৩ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বাড়ি থেকে কর্মীদের কাজ করতে বললো টুইটার

প্রাণঘাতী করোনাভাইরাস প্রতিরোধে কর্মীদের বাড়ি থেকে কাজ করতে বলেছে বিশ্বের অন্যতম জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম টুইটার।

হংকং, দক্ষিণ কোরিয়া এবং জাপানে থাকা টুইটার কর্মীদের  অফিসে না আসার নির্দেশ অবশ্যই পালনীয় বলে জানানো হয়েছে। বিশ্বের বিভিন্ন দেশে থাকা প্রায় পাঁচ হাজার কর্মীকে অফিসে এসে কাজ না করার আহ্বান জানায় টুইটার।

টুইটার মানব সম্পদ বিভাগের প্রধান জেনিফার ক্রিস্তি একটি ব্লগ পোস্টে এ তথ্য জানিয়েছেন।

জেনিফার ক্রিস্তি বলেন, আমাদের লক্ষ্য হলো করোনাভাইরাস ছড়িয়ে পড়ার সম্ভাবনা কমানো।

গত ডিসেম্বরে চীনের উহান শহরে করোনাভাইরাসের আবির্ভাব ঘটে। প্রতিনিয়ত এই ভাইরাসে বাড়ছে আক্রান্তের সংখ্যা।

করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের শরীরে প্রাথমিক লক্ষণ হিসেবে শ্বাসকষ্ট, জ্বর, সর্দি, কাশির মতো সমস্যা দেখা দেয়। যার সমাধান স্বরুপ এখনো কোনো টিকা বা প্রতিষেধক আবিষ্কার করতে পারেনি বিশ্ব স্বাস্থ্যসংস্থা (ডব্লিউএইচও)।



ঢাকা/জেনিস

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়