ঢাকা     মঙ্গলবার   ১০ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মন্দিরে মূর্তির মুখে মাস্ক!

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:০২, ১০ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মন্দিরে মূর্তির মুখে মাস্ক!

করোনাভাইরাস আতঙ্কে ভারতের ভারানসি (বেনারস) শহরের একটি মন্দিরের বিশ্বনাথ দেবতার মূর্তিতে ফেস মাস্ক পরিয়ে দেয়া হয়েছে। এছাড়া ভক্তদের ওই মূর্তি স্পর্শ না করার আহ্বানও জানানো হয়েছে।

সোমবার (৯ মার্চ) মন্দিরের পুরোহিত আনন্দ পান্ডে বলেন, করোনাভাইরাস বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে। মানুষের মধ্যে সচেতনতা বাড়ানোর জন্য আমরা বিশ্বনাথ দেবতার মুখে মাস্ক পরিয়েছি। যেমন আমরা শীতের সময় মূর্তির গায়ে কাপড় দেই এবং গরমে পাখা অথবা এসি দেই।

এসময় আনন্দ পান্ডে আরো বলেন, মূর্তি স্পর্শ করলে এই ভাইরাস ছড়িয়ে পড়তে পারে। এতে আরো বেশি মানুষ আক্রান্ত হতে পারে। এজন্য আমরা মূর্তিতে স্পর্শ করতে না করেছি।

ওই মন্দিরে প্রার্থনার সময়েও ভক্ত এবং পুরোহিতরা মাস্ক পরে প্রার্থনা করেন বলে জানিয়েছেন তিনি।

গত ডিসেম্বরে চীনের উহান শহরে করোনাভাইরাসের আবির্ভাব ঘটে। প্রতিনিয়ত এই ভাইরাসে বাড়ছে আক্রান্তের সংখ্যা। এখনো কোনো টিকা বা প্রতিষেধক আবিষ্কার করতে পারেনি বিশ্ব স্বাস্থ্যসংস্থা (ডব্লিউএইচও)। ভারতে এখন পর্যন্ত করোনাভাইরাসে ৪৭ জন আক্রান্ত হয়েছেন।

সূত্র : এনডিটিভি


ঢাকা/জেনিস

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়