ঢাকা     মঙ্গলবার   ১০ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

৭০ শতাংশ জার্মানের করোনাভাইরাসে আক্রান্তের আশঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:০৬, ১১ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
৭০ শতাংশ জার্মানের করোনাভাইরাসে আক্রান্তের আশঙ্কা

জার্মানির ৭০ শতাংশ অর্থাৎ প্রায় পাঁচ কোটি ৮০ লাখ মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন চ্যান্সেলর অ্যাঙ্গেল মের্কেল। বুধবার দেশটির স্বাস্থ্যমন্ত্রী জেনস স্পাহনকে পাশে নিয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এই আশঙ্কার কথা জানিয়েছেন।

মের্কেল বলেছেন, এখনও করোনাভাইরাসের কোনো ওষুধ আবিষ্কৃত না হওয়া মনোযোগ দিতে হবে ভাইরাসের সংক্রমণ কমিয়ে আনার দিকে।

দেশে করোনাভাইরাস প্রাদুর্ভাবের পর প্রথম সংবাদ সম্মেলনে মের্কেল জানিয়েছেন, ভাইরাসের সংক্রমণ ঠেকাতে সীমান্ত বন্ধ যথেষ্ঠ পদক্ষেপ নয়। করোনাভাইরাসের কারণে অস্ট্রিয়া ইতালির নাগরিকদের প্রবেশের ওপর যে নিষেধাজ্ঞা আরোপ করেছে জার্মানিও সেই পথে  হাঁটবে কিনা জানতে চাইলে তা নাকচ করে দেন মের্কেল।

তিনি বলেন, ‘এটা আমাদের সংহতির, আমাদের বিবেক ও একের প্রতি অন্যের দরদের পরীক্ষা। আমি আশা করি আমরা সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি।’

বুধবার করোনাভাইরাসে তৃতীয় ব্যক্তির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে জার্মানি। দেশটিতে এ পর্যন্ত এক হাজার ২৯৬ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন।


ঢাকা/শাহেদ

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়