ঢাকা     রোববার   ০৮ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

করোনা কেড়ে নিলো আরও সাড়ে তিনশ প্রাণ

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৩:৩৭, ১৩ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
করোনা কেড়ে নিলো আরও সাড়ে তিনশ প্রাণ

করোনাভাইরাস বিশ্বব্যাপী আরো সাড়ে তিন শতাধিক প্রাণ কেড়ে নিয়েছে।  ভাইরাসটির শনাক্তস্থল চীনে সে সংখ্যা সাতজন হলেও ইতালিতে সর্বাধিক ১৮৯ জনের মৃত্যু হয়েছে কোভিড-১৯ রোগে।  এছাড়া কয়েকটি দেশ থেকে প্রথম রোগীর মৃত্যুর তথ্য জানানো হয়েছে।

বিশ্বের ১২৭টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে শেষ খবর পর্যন্ত চার হাজার নয়শ ৭৯ জনের মৃত্যু হয়েছে।  আক্রান্ত হয়েছেন এক লাখ ৩৪ হাজার সাতশর বেশি মানুষ।  আর সুস্থ হয়েছেন ৭০ হাজারের বেশি কোভিড-১৯ রোগী।

ভাইরাসটিতে আক্রান্ত হয়ে চীনে একদিনে মৃত্যুর সংখ্যা এক অঙ্কের ঘরে নেমে এলেও ইতালিতে এর প্রকোপ বেড়েই চলেছে।  দেশটিতে একদিনে একশ ৮৯ জনের মৃত্যু হয়েছে।  নতুন আক্রান্ত হয়েছেন দুই হাজার ছয়শ ৫১ জন।  আর এর মাধ্যমে দেশটিতে করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা হাজার ছাড়ালো।

ইরানে করোনাভাইরাসে আরো ৭৫ জন মারা গেছেন, আক্রান্তের সংখ্যা এক হাজার ৭৫ জন।  স্পেনে মারা গেছেন আরো ৩১ জন, আক্রান্তের সংখ্যা আটশ ৬৯ জন।

এদিকে ভাইরাস প্রতিরোধে আগামী ১৬ মার্চ (সোমবার) থেকে স্কুল-কলেজ বন্ধ ঘোষণা করেছে ফ্রান্স।  একইসঙ্গে কর্মীদের বাসায় থেকে কাজ করতে বলা হয়েছে।  শুক্রবার (১৩ মার্চ) থেকে ইসরায়েলে স্কুল-কলেজ বন্ধ হয়ে যাচ্ছে।  একই পদক্ষেপ নিয়েছে তুরস্ক।

অন্যদিকে কোভিড-১৯ রোগে প্রথম মৃত্যুর তথ্য জানিয়েছে নরওয়ে।  পাশাপাশি দুই সপ্তাহের জন্য স্কুল-কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে।  ভারত, অস্ট্রিয়া, পোল্যান্ড, আলজেরিয়া, গ্রিস প্রথম মৃত্যুর খবর জানিয়েছে। 

 

ঢাকা/জেডআর

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়