ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মহামারির কেন্দ্রস্থল ইউরোপ: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৩:১৯, ১৪ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মহামারির কেন্দ্রস্থল ইউরোপ: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্রতিদিনই নতুন নতুন দেশে ছড়িয়ে পড়ছে প্রাণঘাতী করোনাভাইরাস (কোভিড-১৯)।  এ পর্যন্ত বিশ্বের ১৪৫টি দেশের ১ লাখ ৪৫ হাজার ৬৩৪ জন মানুষ এ ভাইরাসে আক্রান্ত হয়েছে।  গত ডিসেম্বরে চীনের উহান থেকে উৎপত্তি হওয়া করোনাভাইরাসে শুধুমাত্র চীনেই মারা গেছে ৩ হাজার ১৭৭ জন।  তবে মৃত্যুহারের দিক থেকে চীনের পরেই ইউরোপের দেশ ইতালির অবস্থান। প্রতিদিনই দেশটিতে পাল্লাদিয়ে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা।

শুক্রবার (১৩ মার্চ) বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে ইউরোপকে বৈশ্বিক মহামারির কেন্দ্রস্থল ঘোষণা করা হয়েছে।  গত ২৪ ঘণ্টা শুধুমাত্র ইতালিতে ২৫০ জনেরও বেশি মানুষ মারা। যা একদিনে মৃত্যুর রেকর্ড।  এর আগে করোনাভাইরাসকে বৈশ্বিক মহামারি হিসেবে ঘোষণা করে সংস্থাটির প্রধান ডা. টেড্রস অ্যাডানম গেব্রিয়াসিস।

তিনি বলেন, ইউরোপ এখন মহামারির কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

আক্রান্ত দেশগুলোর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, জীবন বাঁচাতে সবাইকে এক হয়ে এখনই জরুরি ব্যবস্থা নিতে হবে।  তা না হলে এ 'আগুন' নেভানো যাবে না। 

তিনি বলেন, করোনা ভাইরাসে এখন পর্যন্ত বিশ্বব্যাপী পাঁচ হাজারের বেশি মানুষ মারা যাওয়া একটি ‘করুণ মাইলফলক'।

অন্যদিকে ইতালির পাশাপাশি স্পেনেও পাল্লাদিয়ে বাড়ছে করোনা আক্রান্ত ও মৃতের সংখ্যা।  এ পর্যন্ত ৫২৩৩ জন আক্রান্তের পাশাপাশি ১৩৩ জনের মৃত্যু হয়েছে।  এছাড়া উৎপত্তিস্থলে চীনে মারা গেছে ৩১৭৭ জন।

গত বছরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে প্রাণঘাতী কোভিড-১৯ বিশ্বের ১৪৫ দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়ে।  এতে বিশ্বজুড়ে মৃত্যু হয়েছে ৫ হাজার ৪৩৬ জনের।  আক্রান্ত হয়েছেন ১ লাখ ৪৫ হাজার ৬৩৪ জন।  চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন ৭২ হাজার ৫২৯ জন।


ঢাকা/এসএম

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়