ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

লন্ডনে নবজাতকের দেহে করোনাভাইরাস

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৪৮, ১৪ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
লন্ডনে নবজাতকের দেহে করোনাভাইরাস

লন্ডনে এবার এক নবজাতকের দেহে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে। এর ফলে এই শিশু হচ্ছে বিশ্বের সবচেয়ে কম বয়সী করোনাভাইরাস আক্রান্ত রোগী।

ব্রিটিশ সংবাদমাধ্যম মেট্রো জানিয়েছে, জন্মের কিছুক্ষণ পরই শিশুটির স্বাস্থ্য পরীক্ষা করা হয়। ওই সময় তার দেহে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া যায়। শিশুর মাকে নর্থ মিডলএসেক্স হাসপাতালে রাখা হয়েছে এবং নবজাতককে রাখা হয়েছে আরেকটি হাসপাতালে।

শিশুটি মায়ের গর্ভে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে নাকি জন্মানোর সময় আক্রান্ত হয়েছে তা জানার চেষ্টা করছেন চিকিৎসকরা।

যুক্তরাজ্যে এ পর্যন্ত ৭৯৮ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে মারা গেছেন ১১ জন।

 

ঢাকা/শাহেদ

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়